বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের গদ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নীলনদ আর পিরামিডের দেশ
৩৩। লেখকের বর্ণনায় কায়রোতে বৃষ্টিপাত কেমন হয়?
ক. মাঝে মাঝে খ. সব সময়
গ. বছরে একবার ঘ. দৈবাত্
৩৪। কায়রো শহরে বৃষ্টির পরিমাণ কত হতে পারে বলে লেখক উল্লেখ করেন?
ক. পাঁচ-ছয় ইঞ্চির মতো
খ. চার-পাঁচ ইঞ্চি
গ. তিন-চার ইঞ্চি
ঘ. দুই-এক ইঞ্চি
৩৫। কায়রোর বেশির ভাগ বায়োস্কোপ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. নাট্যশালায়
খ. অডিটরিয়ামে
গ. বদ্ধ ঘরে ঘ. খোলামেলা স্থানে
৩৬। লেখক সবকিছু ভালোমতো দেখতে পেলেন না কেন?
ক. মোটরগাড়ির গতির কারণে
খ. নিষেধাজ্ঞার কারণে
গ. কড়াকড়ির কারণে
ঘ. অর্থের অভাবে
৩৭। চাঁদের আলোয় কোনটির রমণীয় দৃশ্য লেখকের চোখের সামনে ভেসে উঠল?
ক. রেস্তোরাঁর খ. নিগ্রোর
গ. সুদানির ঘ. নীলনদের
৩৮। সামান্য বাতাসে লেখকের দেখা নৌকা কয়টি ডিগবাজি খেতে পারে বলে লেখক ধারণা করেছেন?
ক. সাড়ে তিনটি খ. তিনটি
গ. আড়াইটি ঘ. দুটি
৩৯। চোখের সামনে কয়টি পিরামিড দাঁড়িয়ে আছে বলে লেখক উল্লেখ করেছেন?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
৪০। পিরামিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. আধুনিক স্থাপনা
খ. কল্পনার উত্স
গ. সভ্যতার বাহক
ঘ. প্রাচীন কীর্তি স্তম্ভ
৪১। সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কতটি পাথরের টুকরা ব্যবহার করা হয়েছে?
ক. ২৩ লাখ টুকরা
খ. ২২ লাখ টুকরা
গ. ২১ লাখ টুকরা
ঘ. ২০ লাখ টুকরা
৪২। পিরামিডের উচ্চতা কত?
ক. প্রায় ৬০০ ফুট
খ. প্রায় ৫০০ ফুট
গ. প্রায় ৪০০ ফুট
ঘ. প্রায় ৩০০ ফুট
৪৩। পিরামিডের চার-পাঁচ টুকরা পাথর কিসের সমান?
ক. ছোটখাটো নৌকার
খ. ছোটখাটো ইঞ্জিনের
গ. বড় লরির
ঘ. ছোটখাটো বাড়ির
৪৪। মিসরের সবচেয়ে বড় পিরামিড বানাতে কত সময় লেগেছিল?
ক. ৪ লাখ লোকের ১৩ বছর
খ. ৩ লাখ লোকের ২০ বছর
গ. ২ লাখ লোকের ২১ বছর
ঘ. ১ লাখ লোকের ২০ বছর
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
নীলনদ আর পিরামিডের দেশ
৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. গ ৩৯. গ ৪০. ঘ ৪১. ক ৪২. খ ৪৩. খ ৪৪. ঘ