* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিড়াল
১৭। ‘পুরুষের ন্যায় আচরণ’ বলতে কমলাকান্ত কী বুঝিয়েছেন?
ক. শাস্তি প্রদান খ. ক্ষমা প্রদর্শন
গ. কঠোরতা ঘ. সুবিচার
১৮। আফিং ভিক্ষা করতে এসেছে কে?
ক. ডিউক খ. ওয়েলিংটন
গ. নেপোলিয়ন ঘ. মার্জারি
১৯। ‘বিড়াল’ প্রবন্ধের বিড়াল কিসের প্রতীক?
ক. নিরীহ প্রাণীর খ. জাতির বিবেক
গ. সুবিধাবঞ্চিতদের ঘ. সংগ্রামের
২০। চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করেন না?
ক. সাধুরা খ. বিড়ালরা গ. কৃপণেরা ঘ. ধনীরা
২১। ‘চোরের চুরি করার পেছনে ধনীরা দায়ী’—এর সপক্ষে যুক্তি কী?
ক. ধনীরা গরিবদের বঞ্চিত করে
খ. ধনীর ধন বৃদ্ধির স্পৃহা
গ. ধনীদের কার্পণ্যের জন্য
ঘ. ধনীরা ভোগবাদী বলে
অপরিচিতা
১। ‘অপরিচিতা’ গল্পে স্টেশনমাস্টার ছিল কোন জাতির?
ক. ভারতীয় খ. ইতালীয় গ. ফরাসি ঘ. ইংরেজ
২। কোন গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে?
ক. হৈমন্তী খ. অপরিচিতা গ. ভিখারিনী ঘ. দেনাপাওনা
৩। অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়?
ক. ৪ বছর খ. ৫ বছর গ. ৬ বছর ঘ. ৯ বছর
৪। রেলওয়ে কর্মচারীর সঙ্গে কল্যাণীর তর্ক করার মধ্যে চিরায়ত নারীর কোন বিপরীত দিকটি প্রকাশিত?
ক. অধিকার সচেতনতা খ. উচ্চশিক্ষায় আসীন হওয়া
গ. লুকায়িত প্রেম ঘ. মুখে মুখে তর্ক করা
৫। ‘অপরিচিতা’ গল্পে রসবোধসম্পন্ন চরিত্র কোনটি?
ক. হরিশ খ. বিনুদা গ. কল্যাণী ঘ. শম্ভুনাথ
৬। মাটির খোলের দুই পাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্র নিচের কোনটি?
ক. খঞ্জনী খ. মৃদঙ্গ গ. তবলা ঘ. একতারা
৭। স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
ক. বই খ. ব্যাগ গ. ক্যামেরা ঘ. চশমা
৮। কে বিয়েবাড়িতে ঢুকে খুশি হলো না?
ক. অনুপম খ. হরিশ গ. মামা ঘ. বিনু
৯। ‘থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা’—অনুপমের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
i. অক্ষমতা ii. নির্ভরতা iii. ব্যক্তিত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপক পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ঘরেতে এল না সে তো, মনে তার নিত্য আসা-যাওয়া—পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।’
১০। উদ্দীপকে ‘সে’ ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর প্রতিনিধিত্ব করে। কারণ—
i. উভয়েরই কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে বিয়ে হয়নি
ii. উভয়েই একই বর্ণের হিন্দু
iii. উভয়ের অশরীরী উপস্থিতি ছিল প্রবল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। উদ্দীপকে কবিতাংশটুকু ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মাথায় ঘুরপাক খায়?
ক. মামা খ. কল্যাণী গ. অনুপম ঘ. শম্ভুনাথ
১২। ‘লক্ষ্মীর মঙ্গলঘট’ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক. শম্ভুনাথ বাবুর ঐতিহ্য খ. শম্ভুনাথ বাবুর ঐশ্বর্য
গ. শম্ভুনাথ বাবুর চারিত্রিক গুণের বৈশিষ্ট্য
ঘ. শম্ভুনাথ বাবুর দোষ
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
বিড়াল
১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. গ
অপরিচিতা
১. ঘ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. খ