বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র গদ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অপরিচিতা
১৩। ‘অপরিচিতা’ গল্পে রসিক মনের মানুষ কে?
ক. হরিশ খ. বিনুদাদা
গ. ঘটক ঘ. কল্যাণী
১৪। ‘তবু ইহার বিশেষ মূল্য আছে’—এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?
ক. কন্যার বয়স খ. যৌতুকের
গ. জীবনের ঘ. কর্মের
১৫। মামার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে উপযোগী?
ক. স্বার্থান্বেষী খ. অর্থলোভী
গ. বাকসর্বস্ব ঘ. কূপমণ্ডূক
১৬। মামা হরিশকে বিশেষভাবে পছন্দ করেন কেন?
ক. বিত্তশালী বলে
খ. রসনার গুণের জন্য
গ. স্বভাব ভালো তাই ঘ. মামার গুণমুগ্ধ বলে
১৭। কল্যাণীর বাবার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে উপযোগী?
ক. দৃঢ়চেতা ব্যক্তিত্ব খ. আদর্শ পিতা
গ. ব্যক্তিত্বসম্পন্ন ঘ. দূরদৃষ্টিসম্পন্ন
১৮। ‘অপরিচিতা’ গল্পে অনুপম জন্মান্তরে প্রত্যাশা করেছে—
i. নিজের সুখের স্বরূপ ii. কল্যাণীর সান্নিধ্য
iii. পণ্ডিত মশায়ের বিদ্রূপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। কন্যার পিতামাত্রই কোনটি অস্বীকার করবেন না?
ক. অনুপম রূপবান
খ. অনুপম সত্পাত্র
গ. অনুপম রুচিমান ঘ. অনুপম ব্যক্তিত্বসম্পন্ন
২০। ‘খাঁটি সোনা বটে!’ বলতে বিনুদাদা কোনটিকে বুঝিয়েছেন?
ক. বনেদি ঘর খ. সুশীলা পাত্রী
গ. উপযুক্ত পাত্রী ঘ. ব্যক্তিত্ব
২১। কল্যাণী মাতৃআজ্ঞা পালনে নিয়োজিত হয়েছে কেন?
ক. বিয়ে ভঙ্গের অপমান থেকে চিরস্থায়ী মুক্তি পেতে
খ. বিয়ে করে সংসারী না হওয়ার বিকল্প পন্থা খুঁজে পেতে
গ. তার আত্মসম্মানবোধ বজায় রাখতে
ঘ. শিক্ষার মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে
২২। ‘শম্ভুনাথ বাবু’র চরিত্রের কোন দিকটি মামাকে বিশেষভাবে প্রীত করেছিল?
ক. নির্লিপ্ততা খ. নির্জীবতা
গ. বিনয় ঘ. কম কথা বলা
২৩। মা ও মামার নিষেধ উপেক্ষা করে কানপুরে গিয়ে অনুপমের কী লাভ হয়েছে?
ক. নিজের ভুল বুঝতে পেরেছে
খ. কল্যাণীর সান্নিধ্য লাভ করেছে
গ. শম্ভুনাথ বাবুর মন জয় করতে পেরেছে
ঘ. পরিবারের সবার কাছে অপমানিত হয়েছে
২৪। ‘আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম’—এই উক্তি থেকে বোঝা যায় অনুপম—
i. সাহসী নয় ii. বিবেকবোধহীন iii. বাক্স্বাধীনতাহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
চাষার দুক্ষু
১। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে চাষিদের সভ্য হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
ক. অলস হওয়া খ. বিলাসী হওয়া
গ. সচেতন হওয়া ঘ. আধুনিক হওয়া
২। গ্রামে গ্রামে কী প্রতিষ্ঠিত হলে চাষার দারিদ্র্য ঘুচবে?
ক. পাঠশালা খ. কারখানা
গ. হাসপাতাল ঘ. ব্যবসাপ্রতিষ্ঠান
৩। ‘পাখাল’ বলতে কী বোঝায়?
ক. হাতপাখা খ. পাখির ডানা
গ. পান্তাভাত ঘ. একধরনের খাদ্য
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: বাংলা ১ম পত্র
অপরিচিতা
১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. খ
চাষার দুক্ষু
১. খ ২. ক ৩. গ
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা