বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মহাজাগতিক কিউরেটর
১। কিউরেটরদের কাছে কোন প্রাণীটি বেশ কৌতূহলোদ্দীপক?
ক. নীল তিমি খ. কচ্ছপ গ. সাপ ঘ. পিঁপড়া
২। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটিতে লেখক মানুষকে যে সম্পর্কে সচেতন হতে বলেছেন—
ক. সমাজ খ. পরিবেশ গ. পৃথিবী ঘ. অন্যান্য প্রাণী
৩। পিঁপড়ার খাবার জমিয়ে রাখার কারণ—
i. সুবিবেচক বলে ii. সংকটকালে খাদ্য গ্রহণ
iii. সুশৃঙ্খল বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। গৃহপালিত প্রাণী হওয়ায় গরুর স্বাধীন কোনো স্বকীয়তা নেই। গরুর সঙ্গে ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের কার মিল রয়েছে?
ক. কুকুর খ. হরিণ গ. বাঘ ঘ. সিংহ
৫। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে মানুষকে শ্রেষ্ঠ প্রাণীর স্বীকৃতি না দেওয়ার কারণ কী?
ক. অলসতা খ. অপরাধপ্রবণতা
গ. নির্বুদ্ধিতা ঘ. অসচেতনতা
৬। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
ক. জলজ খ. মহাকাশে মহাত্রাস
গ. টুকুন জিল ঘ. নিঃসঙ্গ গ্রহচারী
৭। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে মানুষের বয়স কত বছর বলে উল্লেখ করা হয়েছে?
ক. এক মিলিয়ন খ. দুই মিলিয়ন
গ. তিন মিলিয়ন ঘ. চার মিলিয়ন
৮। মহাজাগতিক কিউরেটররা মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কেন?
ক. সভ্য হচ্ছে না বলে খ. জলাশয় ভরাট করছে বলে
গ. পৃথিবী ধ্বংস করছে বলে ঘ. বৃক্ষ নিধন করছে বলে
৯। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে স্বেচ্ছাধ্বংসকারী প্রাণীর নাম কী?
ক. সাপ খ. মানুষ গ. বাঘ ঘ. কুকুর
১০। ‘মানুষ বুদ্ধিমান প্রাণী নয়’—কথাটি কোন যুক্তিতে বলা হয়েছে?
ক. মানুষ জন্মহার বাড়াচ্ছে
খ. মানুষের আগমন বেশি দিনের নয়
গ. মানুষ ওজোন স্তর শেষ করছে
ঘ. মানুষ বিলাসী জীবন যাপন করছে
১১। শীতের সময় কোন প্রাণীটি স্থবির হয়ে পড়ে?
ক. কেঁচো খ. মাছ গ. সাপ ঘ. প্যাঁচা
১২। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে প্রাণের শুরু হয়েছে কোথা থেকে?
ক. অণুুকণা খ. ভাইরাস গ. ব্যাকটেরিয়া ঘ. জীবকোষ
১৩। গৃহপালিত পশু হওয়ায় কুকুর কী হারিয়েছে?
ক. স্বভাবের হিংস্রতা খ. স্বভাবের সাবলীলতা
গ. স্বভাবের স্বকীয়তা ঘ. স্বভাবসুলভ আচরণ
১৪। পৃথিবীর সব প্রাণীর এক রকম—
i. মূল গঠন ii. বিকাশ iii. ডিএনএ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। ‘আমি নিশ্চিত, মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে’—উক্তিটি কাদের উদ্দেশে?
ক. মৌমাছির খ. পিঁপড়ার গ. সাপের ঘ. তিমির
১৬। মহাজাগতিক কিউরেটররা গাছপালা নেওয়ার প্রয়োজনবোধ করেনি কেন?
ক. বুদ্ধি নেই বলে খ. স্থির বলে
গ. স্তন্যপায়ী প্রাণী আছে বলে
ঘ. আকারে বিশাল বলে
১৭। মহাজাগতিক কিউরেটররা বাঘকে অপছন্দ করার কারণ কী?
ক. মাংসাশী প্রাণী বলে
খ. একা থাকতে পছন্দ করে
গ. আকারে অনেক বড় বলে
ঘ. ওজন অনেক বেশি বলে
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
মহাজাগতিক কিউরেটর
১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ