বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

আমার পথ
১। ‘যার মনে মিথ্যা’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
ক. অসত্যের প্রভাব খ. কপট মনোভাব
গ. দাম্ভিকতার পথ ঘ. দাসত্ব মনোভাব
২। ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলে কোন ধর্মের কথা উল্লেখ করেছেন?
ক. ইসলাম ধর্ম খ. বৌদ্ধধর্ম
গ. খ্রিষ্টধর্ম ঘ. মানুষ-ধর্ম
৩। ‘কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. সাহসী ব্যক্তি খ. আত্মবিশ্বাসী ব্যক্তি
গ. দাম্ভিক ব্যক্তি ঘ. ক্ষমতাবান ব্যক্তি
৪। ‘সম্মার্জনা’ শব্দের অর্থ কী?
ক. সম্মান করা খ. সম্মাননা
গ. মেজে-ঘষে পরিষ্কার করা ঘ. সম্মান প্রদর্শন
উদ্দীপক পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।’
৫। উদ্দীপকের মূল বিষয়ের সাদৃশ্য পাওয়া যায় নিচের কোন রচনায়?
ক. আহ্বান খ. জীবন ও বৃক্ষ
গ. আমার পথ ঘ. মাসি-পিসি
৬। অনুচ্ছেদে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো—
i. সত্যই সুন্দর
ii. মিথ্যা সব অপকর্মের মূল
iii. সত্য ও মিথ্যা উভয়ই জীবনের অংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। ‘আমার পথ’ প্রবন্ধে লেখক বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছেন কেন?
ক. বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে
খ. বিনয় মানুষকে অহংকারী করে বলে
গ. বিনয় মানুষের হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে
ঘ. বিনয় একধরনের অভিনয় বলে
৮। ‘আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।’ কেন?
ক. মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে
খ. মানুষের ধর্মবিশ্বাস অটল হয় বলে
গ. দেহতাত্ত্বিক জ্ঞান অর্জন হয় বলে
ঘ. মনে অপার্থিব ভাবনা আসে বলে
৯। স্পষ্ট কথা বলায় কী থাকে?
ক. অহংকার খ. দুর্বলতা
গ. অভিনয় ঘ. সত্য
১০। মহাত্মা গান্ধী মানুষকে কী শিখিয়েছিলেন?
ক. অবলম্বন ও অটুট বিশ্বাস
খ. স্বাবলম্বন ও অটুট বিশ্বাস
গ. আত্মকেন্দ্রিকতা ও অটুট বিশ্বাস
ঘ. বিশ্বমানবতা ও অটুট বিশ্বাস
১১। কাজী নজরুল ইসলামের সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষের ক্ষেত্রে কী হয়?
ক. অন্ধকার দূরীভূত হবে খ. সুখ্যাতি অর্জন করবে
গ. বিত্তশালী হবে ঘ. সঠিক পথ পাবে
১২। কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক. নিজের প্রতি বিশ্বাস আছে যার
খ. নিজের ধর্মে বিশ্বাস আছে যার
গ. সব ধর্মে বিশ্বাস আছে যার
ঘ. মানুষের প্রতি বিশ্বাস আছে যার
১৩। মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কুর্নিশ করে না?
ক. নিজে বলবান হলে খ. নিজে আদর্শবান হলে
গ. নিজেকে চিনলে ঘ. মহাজ্ঞানী হলে
১৪। যার ভিত দুর্বল, তাকে কী করতে হবে?
ক. উপড়ে ফেলতে হবে খ. রেখে দিতে হবে
গ. ঘৃণা করতে হবে ঘ. কিছুই করতে হবে না
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
আমার পথ
১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ক