বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোঁকপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জোঁক’ গল্পটির শেষ প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।প্রশ্ন: ‘ব্যাডারে একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম।’ কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।উত্তর: ঘ. বিশিষ্ট কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত গল্পগ্রন্থ মহাপতঙ্গ থেকে সংকলিত হয়েছে জোঁক গল্পটি। এখানে অত্যাচারী জমিদারের প্রতি গরিব বর্গচাষির অন্তরের ক্ষোভটুকু ঘৃণ্যভাবে প্রকাশ পেয়েছে। ভূস্বামী কর্তৃক নিপীড়িত ও শোষিত হওয়ার কষ্ট বহিঃপ্রকাশ করতে গিয়ে ওসমানের মনের এই সরল অভিব্যক্তিটুকু আলোচ্য অংশে ফুটে উঠেছে।জমির মালিক ওয়াজেদ চৌধুরী একজন শহুরে চাকরিজীবী। ওসমান হলো ভূমিহীন দরিদ্র বর্গাচাষি। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সে পরের জমি চাষ করে। জমিতে পাটের বীজ বোনা থেকে শুরু করে পাট কেটে ঘরে আনা পর্যন্ত ওসমানকে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। বিশেষ করে এই পাট যখন কেটে পানিতে পচতে দেওয়া হয় তখনকার পরিশ্রমটা খুবই নিদারুণ। কারণ পাটের জমিতে বুক সমান পানি থাকায় পাট কাটতে গেলে কেরোসিনের মতো পচা পানির মধ্যে ডুবে ডুবে তার গোড়া কাটতে হয়। ওসমান ডুবের পর ডুব দিয়ে এই অসাধ্য কাজটি সাধন করে। তার মনে একমাত্র ভরসা হলো, এই পাট একদিন তার স্বপ্নকে পূরণ করতে সক্ষম হবে। স্ত্রী-পুত্রদের মুখে অন্ন জুটবে, হাসি ফুটবে। কিন্তু নিমিষেই তার মনের আকাশে কালিমার ছায়া নেমে আসে। কারণ এই পাট তো তার নিজের নয়। ক্ষুধার জ্বালা সহ্য করে দুর্গন্ধযুক্ত শালুক পুড়িয়ে পেটে জামিন দিয়ে, এত পরিশ্রমের ফসল অর্ধেক জমিদারকে দিয়ে দিতে হবে। এটা ভাবতেই ওসমানের মনে হয় এই পচা পানির মধ্যে এনে যদি একদিন জমিদারকে দাঁড় করাতে পারত, তাহলে সে বুঝত বিষাক্ত পানির বিষদাঁত কতটা ধারালো। তখন সে যদি জমির ফসল অর্ধেক নিয়েও নিত, তাতে ওসমানের ততটা আক্ষেপ হতো না। এখানে লোভী, স্বার্থপর ও নৈতিকতাহীন জমিদার ওয়াজেদ চৌধুরীর প্রতি ওসমানের বিক্ষোভটুকু ফুটে উঠেছে। পরিশ্রমের উপযুক্ত মূল্যায়ন না পেলে স্বভাবতই মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়—যেমনটি হয়েছিল গরিব বর্গাচাষি ওসমানের।