বাংলা ১ম পত্র
তরু প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘তরু’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কয়েক দিন আগে মাহিন উঠোনের আমগাছটার দিকে তাকিয়ে রসালো আমগুলো দেখে অত্যন্ত আনন্দিত হলো। পর পর কয়েক দিন সে গাছ থেকে আম পেড়ে খেতে খেতে এক সময় আমগুলো শেষ হয়ে এল। সে লক্ষ করল, গাছে আম নেই, কিন্তু গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু গাছে যখন আম ছিল তখন গাছটি ফলভারে নুইয়ে ছিল। এ থেকে উপলব্ধি করা যায়, গাছের সুমহান নীতি। প্রশ্ন: ক. ‘সদ্ভাব শতক’ কাব্যটি কোন কবিতা অবলম্বনে রচিত। প্রশ্ন: খ. ‘তরু’ কবিতা অনুসরণে বিটপী শ্রেণীর বর্ণনা দাও। প্রশ্ন: গ. ‘এদের স্বভাব ভালো মানবের চেয়ে’—কথাটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. গাছের কাছ থেকে মানুষের শিক্ষণীয় বিষয়গুলো উদ্দীপক ও তরু কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. কবি কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত ‘সদ্ভাবশতক’ কাব্যটি ফারসি কবি হাফেজের ধর্ম ও নীতিভাবজ্ঞাপক কবিতা অবলম্বনে রচিত।উত্তর: খ. বিটপী অর্থ বৃক্ষ আর শ্রেণী মানে সারিবদ্ধ। এখানে বিটপী শ্রেণী অর্থ শ্রেণীবদ্ধ গাছের সারির অতুলনীয় সৌন্দর্যের কথা বলা হয়েছে। প্রকৃতির অঙ্গকে রূপের পসরা দিয়ে সাজিয়ে তুলেছে বৃক্ষশ্রেণী। গাছের পাতা, ডাল, ফুল, ফল সবকিছুই মানুষকে এবং প্রকৃতিকে করে তুলেছে মোহনীয়। সারিবদ্ধ গাছগুলো যখন সমুন্নতভাবে দাঁড়িয়ে থাকে, তখন চতুর্দিকে অপূর্ব শোভা বিস্তার করে। গাছ ফলভারে সমৃদ্ধ হয়ে ও মাথা নিচু করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। আবার ফলশূন্য হলেও নিচু মানুষের মতো নিজেকে ছোট না করে তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। গাছ সহনশীল ও সৌন্দর্যের প্রতীক। গাছের ধর্ম হলো সেবা ও ত্যাগের দ্বারা পৃথিবীকে প্রাণময় করে রাখা। আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, বাতাস ও নির্মল পরিবেশ সৃষ্টি করে গাছ নিজেকে উজাড় করে দেয়। গাছ একজন স্বার্থহীন উত্তম বন্ধুর মতোই আমাদের চারপাশে প্রসারিত বক্ষে দাঁড়িয়ে থাকে। গাছের সৌন্দর্য সুষমায় যেমন সবাই মুগ্ধ হয়, তেমনি এর পরোপকারী মানসিকতাও মানুষের অন্যতম আদর্শ হতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল