বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাআমাদের লোকশিল্পপ্রিয় শিক্ষার্থাী, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. রাহাত সাহেবের মনোভাবটুকু প্রত্যেকেই যদি লালন করে, তাহলে বাংলার গৌরবময় লোকশিল্প এখনো বিশ্বের দরবারে সমাদৃত হবে—কথাটির গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ঘ) রাহাত সাহেব বিয়ে বাড়িতে অন্যদের আনা চটকদার উপহারগুলোর সঙ্গে নিজের উপহারটি মিলিয়ে দেখে নিজের প্রতি সম্মানবোধটা আরও প্রবল হলো। কারণ তিনি ভেবে দেখলেন, বাঙালি হয়ে আমরা যদি বাংলার ঐতিহ্যকে লালন না করি, সমাদর না করি, তাহলে আমরা আপন সত্তাকে টিকিয়ে রাখতে পারব না। সেকেলে বলে যেসব মূল্যবান সামগ্রী আমরা আজ অবহেলা করছি, সেগুলোই আসলে আমাদের টিকে থাকার জন্য অন্যতম ভূমিকা পালন করতে পারে। তাই এ দেশের লোকশিল্পের প্রতি গুরুত্বারোপ করেই তিনি ওই উপহারটি বেছে নিয়েছিলেন। উদ্দীপকে রাহাত সাহেবের মতো আমাদের সবারই উচিত বাংলার লোকশিল্পকে সংরক্ষণ ও এ শিল্পকে আরও প্রসারিত করার জন্য এগিয়ে আসা। লোকশিল্পের মাধ্যমে একদিকে যেমন মানুষের দৈনন্দিন চাহিদা মেটে অন্যদিকে শিল্পী তাঁর আপন প্রতিভা বিকাশের সুযোগ পায়। এতে করে শিল্পীর হূদয়ের মাধুরী মেশানো শিল্পকর্মটি অনবদ্যরূপে ফুটে ওঠে। যার জৌলুশ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। এ দেশের অসংখ্য বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিকে চাঙা রাখার অন্যতম মাধ্যম হতে পারে এ লোকশিল্প। তাই সবাইকে দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের প্রতি মানুষের রুচিবোধকে জাগ্রত করার ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ এবং সেই সঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি। দেশে-বিদেশে প্রচারের জন্য এই শিল্পের প্রদর্শনীর ব্যবস্থা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টা আর মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আমরা লোকশিল্পকে যদি মূল্যায়ন করি, তাহলে অবশ্যই এ দেশের লোকশিল্পের কদর দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে।