বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের লোকশিল্পপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: কোন নদীর জলীয় বাষ্প জামদানি শিল্পের জন্য উপযোগী? উত্তর: শীতলক্ষ্যা।প্রশ্ন: হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাপড় তৈরি হয়? উত্তর: খদ্দর।প্রশ্ন: ‘তৈজসপত্র’ শব্দটির অর্থ কী?উত্তর: বাসনকোসন।প্রশ্ন: খাট-পালঙ্কের কারুকাজকে কী বলে?উত্তর: হাশিয়া।প্রশ্ন: মসলিনের তাঁতিরা কোথায় বাস করেন?উত্তর: ডেমরা।প্রশ্ন: যারা সুতা কাটে তাদের কী বলে?উত্তর: কাটুনি।প্রশ্ন: খাদি কাপড়ের সঙ্গে কোন আন্দোলন জড়িত? উত্তর: স্বদেশি।প্রশ্ন: মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল কী? উত্তর: মসলিন।প্রশ্ন: নকশিকাঁথার বৈশিষ্ট্য কী? উত্তর: রং-বেরঙের নকশা, সূক্ষ্ম সেলাই।প্রশ্ন: লোকশিল্প কী?উত্তর: দেশি জিনিস দিয়ে দেশি মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য।প্রশ্ন: ‘ঐতিহ্য’ বলতে কী বোঝ?উত্তর: অতীত গর্ব ও গৌরবের কথা।প্রশ্ন: খাদি কাপড়ের বৈশিষ্ট্য কী? উত্তর: পুরোটাই হাতে বোনা।প্রশ্ন: ‘অপ্রতুল’ শব্দটির অর্থ কী? উত্তর: যথেষ্ট নয়।প্রশ্ন: নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কখন? উত্তর: বর্ষাকাল।প্রশ্ন: মেয়েরা নকশিকাঁথা তৈরির অনুপ্রেরণা পেতেন কোথা থেকে?উত্তর: পরিবেশ থেকে। প্রশ্ন: মসলিনের মতো কাপড় বোনার জন্য কী দরকার?উত্তর: কারিগরি দক্ষতা ও শিল্পীমন।প্রশ্ন: শীতল পাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত? উত্তর: সিলেট।প্রশ্ন: কারা এ দেশে কাঁসার পাত্র ব্যবহার করত?উত্তর: উচ্চশ্রেণীর লোকেরা।প্রশ্ন: কোন জেলার কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে? উত্তর: সিলেট।প্রশ্ন: কোন লোকশিল্প এককালে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল?উত্তর: ঢাকাই মসলিন।প্রশ্ন: জাদুঘরে সংরক্ষিত লোকশিল্পের অতুলনীয় নিদর্শনটি কী?উত্তর: গজদন্তের শীতল পাটি।প্রশ্ন: দেশে দেশে হূদয়ের সম্পর্ক গড়ে তোলে কোন জিনিসগুলো? উত্তর: লোকশিল্প।প্রশ্ন: মানুষের চালচলন, শিল্প ও সাহিত্যের ওপর কোনটির প্রভাব থাকে?উত্তর: ভৌগোলিক অবস্থানের।প্রশ্ন: খদ্দর কাপড় কোন জেলায় পাওয়া যায়?উত্তর: কুমিল্লা।