বাংলা ১ম পত্র
প্রার্থনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ‘সঁপিতে’ শব্দের অর্থ কী? উত্তর: সমর্পণ করতে।প্রশ্ন: ‘সদা আত্মহারা তব গুণগানে’—কারা আত্মহারা? উত্তর: পাখি।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় আমরা কাকে নিঃসম্বল দেখি? উত্তর: কবিকে।প্রশ্ন: কবি রিক্ত হাতে কার সামনে দাঁড়িয়েছেন? উত্তর: স্রষ্টার সামনে।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় কবি বর্ণনা করতে চেয়েছেন কী? উত্তর: স্রষ্টার মহিমা।প্রশ্ন: ‘নিকুঞ্জ বিতান’ শব্দের অর্থ কী? উত্তর: ফলের বাগান।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতা পাঠের উদ্দেশ্য কী?উত্তর: স্রষ্টার মহিমা সম্পর্কে জানা।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় জগতের আয়ু কী?উত্তর: স্রষ্টার স্নেহকণা।প্রশ্ন: ‘আরতি’ শব্দের অর্থ কী? উত্তর: প্রার্থনা।প্রশ্ন: ‘স্তুতি’ শব্দের অর্থ কী? উত্তর: প্রশংসা।প্রশ্ন: স্রষ্টাকে কেমন করে ডাকতে হয়? উত্তর: একাগ্রচিত্তে।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় কে নিঃসম্বল। উত্তর: কবি।প্রশ্ন: কবি বিধাতাকে কী বলে স্তুতি জানিয়েছেন? উত্তর: পথের সম্বল।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় কবি বিধাতার কাছে কী প্রার্থনা জানিয়েছেন? উত্তর: বিভো, দেহ হূদে বল।প্রশ্ন: স্রষ্টা কখন পথের সম্বল? উত্তর: জীবনে-মরণে, শয়নে-স্বপনে।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কী জাগ্রত হবে? উত্তর: ধর্মবোধ।প্রশ্ন: কবি তাঁর আঁখিজল কার কাছে সঁপিতে চেয়েছেন?উত্তর: স্রষ্টার কাছে।প্রশ্ন: কবিতায় সৃষ্টিকর্তার নিঃশ্বাসকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর: বসন্তের বায়ু।প্রশ্ন: স্রষ্টার নামকে কবি কী করে বিশেষিত করেছেন?উত্তর: অশেষ মঙ্গল।প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কী করবে?উত্তর: সৎ ও সুন্দর জীবন গঠনে তৎ পর হবে।প্রশ্ন: ‘দারিদ্র্য পেষণে’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?উত্তর: দারিদ্র্যের অত্যাচারে।প্রশ্ন: ‘ক্রোড়’ শব্দটির (প্রয়োগ) অর্থ কী? উত্তর: কোল।