বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার জন্মকথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. ‘নানা বিবর্তনের ধারা পার করে বর্তমান বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে’—বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: ঘ. প্রখ্যাত গবেষক ও অধ্যাপক হুমায়ুন আজাদ রচিত কত নদী সরোবর গ্রন্থের অন্তর্গত ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটিতে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।আজ থেকে প্রায় হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম। তবে এর সঠিক বিবর্তনের ধারা সম্পর্কে পণ্ডিতদের মধ্যেই নানা বিভাজনের সৃষ্টি হয়েছে। হেমচন্দ্রসহ কিছু সংস্কৃত পণ্ডিত মনে করেন, সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। তবে স্যার জর্জ গ্রিয়ারসন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ পণ্ডিত ভিন্ন মত পোষণ করেন। অনেকের ধারণা, এ দেশের আদি অধিবাসী অর্থাৎ প্রাকৃত বা নীচু শ্রেণীর কথ্য ভাষা থেকে বাংলা এসেছে। এ প্রসঙ্গে পণ্ডিত উইলিয়াম মুর বলেন, অগণিত দ্রাবিড় মুষ্টিমেয় আর্যের ভাষা গ্রহণ তো করেইনি, বরং আর্যভাষা সংস্কৃত ও দ্রাবিড়দের ভাষা থেকে গড়ে উঠেছে। বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ড. এনামুল হক বলেন, যে প্রাকৃত ভাষা হতে সংস্কৃতের উদ্ভব এবং উর্দু, পাঞ্জাবি, সিন্ধী প্রভৃতি পাক-ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম এলাকাগুলোর যাবতীয় ভাষার উৎপত্তি ও বিকাশ সেই প্রাকৃতের পূর্বরূপ হতে বাংলা ভাষার উৎপত্তি সাধিত হয়েছে। সুতরাং আদি মানুষের মুখের ভাষারই বিবর্তিত ও রূপান্তরিত রূপই বাংলা ভাষা। কেউ কেউ মনে করেন, প্রাকৃতের পরে ভাষার যে বিবর্তন ঘটেছে, তার নাম অপভ্রংশ। তার পরবর্তী রূপ মাগধী থেকেই প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়েছে। এর পর নানা স্তর পেরিয়ে তা আধুনিক বাংলা ভাষায় রূপ নিয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন, গৌড়ী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌড় অপভ্রংশ থেকে এসেছে বাংলা ভাষা।এভাবেই বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে নানা বিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলা ভাষা এক বিরাট ঐহিত্যের অধিকারী। হাজার বছরের সাধনায় গড়ে ওঠা এ বাংলা ভাষা আজ প্রতিষ্ঠা পেয়েছে আন্তর্জাতিক মর্যাদায়।