বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযানপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘অভিযান’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গ্রামের কয়েকজন তরুণ মিলে উদ্যোগী হয়ে ‘সবুজ বিপ্লব’ নামে একটি সংগঠন গড়ে তুলল। তাদের কাজ হলো সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা, তাদের যেকোনো বিপদ-আপদে সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া, নিজেরা পরিশ্রম করে গরিব-দুঃখীদের মুখে অন্নের সংস্থান করা। এত বড় একটা মহতী উদ্যোগের প্রশংসা করে গ্রামের মাতবর আরশাদ খাঁ বললেন, ‘তোমরা তোমাদের কাজের মধ্য দিয়েই মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। তাই ঠিকই এক দিন তোমরা জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।’প্রশ্ন: ক. উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার ইঙ্গিত নির্দেশ করে? প্রশ্ন: খ. ঊষার দ্বার কী? কারা কীভাবে এই দ্বারে পৌঁছাবে? প্রশ্ন: গ. উদ্দীপকে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের যে দিকটি ফুটে উঠেছে, তোমার পঠিত কবিতায় তা কতটুকু বিধৃত হয়েছে বুঝিয়ে লেখো। প্রশ্ন: ঘ. উদ্দীপকের মূল কথার সঙ্গে তোমার পঠিত কবিতার মূলভাব কতটুকু সাদৃশ্যপূর্ণ—তা বিশ্লেষণ করো। উত্তর: ক উদ্দীপকটিতে কাজী নজরুল ইসলাম বিরচিত সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত ‘অভিযান’ কবিতার ইঙ্গিত নির্দেশ করে।উত্তর: খ. ‘ঊষার দ্বার’ বলতে কবি বুঝিয়েছেন জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোকে। কবি তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, তারা যেন নিত্যনতুন অভিযানে অংশ নিয়ে পৃথিবীকে জয়জয়কার করে তোলে। তাদের জন্য অপেক্ষা করছে নবপ্রভাতের নতুন সূর্যোদয়। একটি নতুন দিনের এই সূচনা লগ্নকেই কবি ঊষার দ্বারে পৌঁছানো বলেছেন। এখানে পৌঁছাতে হলে তিমির রাতের সব বাধাবিপত্তিকে অতিক্রম করতে হবে। অন্ধকারে বিরাজ করে ভীতি আর নৈরাশ্য। তখন মানুষ হতাশার মাঝে ডুবে হাবুডুবু খায়। এই ভয় আর সংকট থেকে পরিত্রাণ পেতে হলে তরুণ সমাজকে নির্ভীকভাবে এগিয়ে যেতে হবে। সম্মুখের বাধাবিপত্তিকে তুচ্ছজ্ঞান করে নতুন অভিযাত্রীরাই শুধু পারে ভয়াল রাতের পরিসমাপ্তি ঘটাতে। এরপর যে নতুন প্রভাতের সূচনা হবে, সেখানে মুখরিত হয়ে উঠবে নবজাগরণের উল্লাসে। একমাত্র সংগ্রামের মাধ্যমেই সেখানে পৌঁছানো যায়। তরুণ সমাজ অত্যন্ত সাহসিকতার সঙ্গে জীবনের দুর্গম পথকে পাড়ি দিয়ে পৌঁছাতে পারে ঊষার দ্বারে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল