বাংলা ১ম পত্র
সুন্দর ব্যবহারপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও।শফিক সাহেব কর্মচারীদের সঙ্গে কারণে-অকারণে রাগারাগি করেন। এতে অফিসের সবাই তাঁর প্রতি বীতশ্রদ্ধ। সামনাসামনি তাঁকে ভয় করলেও আড়ালে সবাই তাঁর নিন্দা করে। অথচ তাঁর আগের কর্মকর্তা আশরাফ সাহেবের জন্য এখনো সবার অন্তরে রয়েছে অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। কারণ, তিনি কখনো কাউকে মনে কষ্ট দেননি। বরং কর্মচারীদের যেকোনো সমস্যা তিনি অতি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে সমাধানের চেষ্টা করেছেন। প্রশ্ন: ক. Courtesy begets courtesy-এর অর্থ কী? প্রশ্ন: খ. গুণী ব্যক্তি সমাজে কী উপকার করেন? প্রশ্ন: গ. উদ্দীপকের শফিক সাহেব চরিত্রটি ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধের মূল বক্তব্যকে কতটুকু মূল্যায়ন করেছে তা ব্যাখ্যা করো প্রশ্ন: ঘ. ‘তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়’—কথাটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ক. ‘Courtesy begets courtesy’-এর অর্থ হলো ভদ্র ব্যবহার পেতে হলে ভদ্র ব্যবহার করতে হয়। উত্তর: খ. কথায়, কাজে, চলনে-বলনে, মননশীলতায় যিনি সর্বদা উৎকৃষ্ট ব্যক্তিত্বের পরিচয় দেন তিনিই হলেন গুণী। গুণী ব্যক্তির কাছ থেকে আমরা যে অমূল্য সম্পদ লাভ করি, তা হলো তাঁর জ্ঞান ও বুদ্ধির সঠিক জীবনধারা। যা দিয়ে সমাজের বহুমুখী কল্যাণ সাধিত হয়। প্রচুর ধন-সম্পদ না থাকলেও তাঁদের জ্ঞানের মহিমা দ্বারা পারিপার্শ্বিকতাকে সুন্দর রাখেন। সমাজের এসব গুণী ব্যক্তির গুণের যথাযথ কদর করা উচিত। কারণ তাঁরা দেশ ও দশের সম্পদ। আমাদের সমাজে চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, সমাজসেবক এমনকি রাজনৈতিক নেতাদের মধ্যে অনেক গুণী ব্যক্তি আছেন, যাঁরা দেশের বিচারকস্বরূপ। তাঁরা তাঁদের গুণ, মেধা, বুদ্ধি ও বিদ্যাশক্তি দিয়ে সমাজের বিভিন্ন উপকার সাধন করেন। যেহেতু গুণী ব্যক্তির শ্রম বা পরামর্শে সমাজের যথেষ্ট কল্যাণ সাধিত হয়, সেহেতু প্রত্যেকের উচিত এসব গুণী ব্যক্তির গুণগ্রাহী হওয়া। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল