বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাতারার দেশের হাতছানি প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষঅংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. তারেক স্যার মহাকাশের প্রকৃত রহস্য সম্পর্কে ছাত্রদের অবহিত করেন—‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধের আলোকে এটি বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশিষ্ট বিজ্ঞানবিষয়ক প্রবন্ধকার আবদুল্লাহ আল-মুতী রচিত ‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধের মধ্যে মহাবিশ্ব সম্পর্কে প্রাচীনকালের মানুষের ধারণা এবং আধুনিক যুক্তিনির্ভর তথ্যে তা ভ্রান্ত প্রমাণিত হওয়ার কথাটিই উল্লিখিত হয়েছে।উদ্দীপকে তারেক স্যার সৌরজগৎ সম্পর্কে শিক্ষার্থীদের কাছে বৈজ্ঞানিক ধারণাগুলো স্পষ্ট করে তুলেছেন। এবং মহাকাশ সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছেন। এককালে মানুষের কাছে পৃথিবীটা ছিল সংক্ষিপ্ত; এখন তা ক্রমশ বিশাল হয়ে উঠেছে। মহাবিশ্বে আছে অসংখ্য ছায়াপথ। আর এ ছায়াপথে রয়েছে নানা মাপের, নানা বয়সের প্রায় ১০ হাজার কোটি তারা। সূর্য এর মধ্যে একটি। বিজ্ঞানীরা বলেছেন, মহাবিশ্বে ছায়াপথের মতো এমনি তারার পুঞ্জ আছে অন্তত ১০০ কোটি। এ থেকেই অনুমান করা যায়, মহাবিশ্বে কত অগণিত তারার অবস্থান। এসব তারায় যদি ১০০টির মধ্যে একটিতে সূর্যের মতো গ্রহজগৎ থাকে, আর লাখো কোটি গ্রহজগতের মধ্যে একটিতে বুদ্ধিমান প্রাণী থাকে, তাহলে পৃথিবীর বাইরে আরও ১০ লাখ সভ্যতার সন্ধান মিলতে পারে। বিজ্ঞানের ক্রমাগত উন্নতির ফলেই মানুষ আজ এত দূর পৌঁছাতে সক্ষম হয়েছে। গ্রহ থেকে গ্রহান্তরে ছোটাছুটি করে মানুষ আবিষ্কার করছে নিত্যনতুন বিস্ময়কর তথ্য। একদিকে যেমন তাদের জ্ঞানের পরিসীমা সম্প্রসারিত হচ্ছে, অন্যদিকে আবিষ্কৃত হচ্ছে নানান অজানা তথ্য। অজানাকে জানার, অচেনাকে চেনার মধ্যে পৃথিবীর বিশাল আবরণ উন্মোচিত করে মানুষ আজ আকাশ, পৃথিবী আর সৌরজগতের মতো রহস্যের বেড়াজাল ডিঙিয়ে পৌঁছাতে পেরেছে যুক্তিনির্ভর তথ্যে।