বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোঁকপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘জোঁক’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গণি মিয়া একজন গরিব বর্গাচাষি। উদয়াস্ত পরিশ্রম করে সে ফসল ফলায়। গ্রামের মাতবর আরমান খাঁ গণি মিয়াকে বর্গা করার জন্য কিছু জমি দিলেও ফসল কাটার সময় সে ফসলের সিংহভাগ দাবি করে। কারণ হিসেবে জানায়, মৌসুমের সময় চাষাবাদ করা বাবদ গণি মিয়া টিপসই দিয়ে কিছু টাকা ধার নিয়েছিল, তাই সে পাবে ফসলের তিন ভাগের এক ভাগ। গণি মিয়ার নিরক্ষরতার সুযোগ নিয়ে মাতবর এভাবে তাকেসহ অনেককেই ঠকাতে থাকে। একদিন গ্রামের শোষিত কৃষকসমাজ একত্র হয়ে মাতবরের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের ঝিমিয়ে পড়া রক্ত আবার জেগে ওঠে।প্রশ্ন: ক. ‘সূর্যদীঘলবাড়ী’—কার রচনা? প্রশ্ন: খ. ওসমান ছেলের ওপর রাগ করেছিল কেন? প্রশ্ন: গ. উদ্দীপকের গণি মিয়া ‘জোঁক’ গল্পের কোন চরিত্রটির প্রতিচ্ছবি। সে কীভাবে জোতদারের শোষণের শিকার হলো, তা নিরূপণ করো। প্রশ্ন: ঘ. তাদের ঝিমিয়ে পড়া রক্ত আবার জেগে ওঠে’—কথাটি ‘জোঁক’ গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। উত্তর: ক. সূর্যদীঘল বাড়ী উপন্যাসটি প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত।উত্তর: খ. ওসমান এক গরিব বর্গাচাষি। উদায়স্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সে ফসল উৎপাদন করে। সংসারে স্ত্রী মাজুবিবি, ছেলে তোতা ও মেয়ে টুনিকে নিয়ে সুখ-দুঃখের টানাপোড়েনে কোনো রকমে তার জীবন চলে। পাটের মৌসুমে তাকে বেশি পরিশ্রম করতে হয়। বুকসমান পাটক্ষেত থেকে পাটের গোড়া কাটা রীতিমতো অসাধ্য ব্যাপার। তবুও স্ত্রী-ছেলেমেয়ের মুখে দুই মুঠো অন্নের জোগান দেওয়ার জন্য সে এই পরিশ্রমকে মেনে নেয়। পাট কাটার দিন কয়েকটা সেদ্ধ মিষ্টি আলু পেটে জামিন দিয়ে সে ক্ষেতে চলে যায়। পচা পানিতে ডুবে ডুবে তার পাট কাটতে হয়। ফলে ক্ষুধায় সে খুব ক্লান্ত হয়ে পড়ে। মাঝখানে একবার বিকট গন্ধ উপেক্ষা করে কয়েকটা শালুক তুলে খায়। তারপর আবারও শুরু করে পাট কাটা। ছেলে তোতাকে সে সকাল সকাল স্কুল থেকে ফিরে খাবার নিয়ে আসতে বলেছিল। কিন্তু তোতা সেদিন আসতে খুব দেরি করে। কারণ, তার মা ভাতের ফ্যানটুকু দেওয়ার জন্য দেরি করতে বলেছিল। এদিকে সকাল থেকে ডুবে ডুবে পাট কাটতে কাটতে ওসমান ক্ষুধায় অস্থির ও ক্লান্ত হয়ে ওঠে। তখনো তোতা বাড়ি থেকে না আসায় ওসমান তোতার ওপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল