বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের কবিতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘একুশের কবিতা’ থেকে সৃজনশীলপদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। প্রতিবছর দিনটি আসে নবতর চেতনার অঙ্গীকার নিয়ে। একুশের উৎস থেকেই জাতি সঞ্চয় করেছে অপরাপর আন্দোলনের শক্তি। তাই তো রক্তশোধিত বীর শহীদদের আত্মদানের প্রতি নিবেদিত হয়ে একুশের ভোরে নগ্নপায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়া মিছিলে সমগ্র বাঙালি স্বগর্বে গেয়ে ওঠে—মোদের গরব মোদের আশাআ’মরি বাংলা ভাষা।ক. তিতুমীরের অন্য নাম কী ছিল?খ. ক্ষুদিরাম কে ছিলেন? তিনি কীভাবে প্রাণ দিয়েছিলেন?গ. ‘মোদের গরব মোদের আশা, আ’মরি বাংলা ভাষা’ চরণটির সঙ্গে তোমার পঠিত কবিতার কোন চরণটি সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা করো।ঘ. অনুচ্ছেদটির তাৎপর্য ‘একুশের কবিতা’ অবলম্বনে বিশ্লেষণ করো।উত্তর: ক. তিতুমীরের আরেক নাম সৈয়দ নিসার আলী।উত্তর: খ. দেশকে ইংরেজ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে বিপ্লবী অগ্নিমন্ত্রে দীক্ষিত এক তরুণ হলো ক্ষুদিরাম।এ দেশ যখন পশ্চিমা শোষকদের হাতে পড়ে নানা রকম নিপীড়ন ও লাঞ্ছনার শিকার হচ্ছিল, তখন তাদের সেই বিষাক্ত নাগপাশ থেকে এ দেশকে উদ্ধারের জন্য কঠিন প্রত্যয় নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশপ্রেমিক তরুণ ক্ষুদিরাম। ১৯০৮ সালে বিপ্লবী ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী বাংলার তৎকালীন গভর্নর ফ্রেজার এবং পূর্ববঙ্গ ও আসামের গভর্নর ফুলারকে হত্যা করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে ধরা পড়েন। ব্রিটিশ সরকার শাস্তিস্বরূপ ক্ষুদিরামকে ফাঁসিতে মৃত্যুদণ্ড প্রদান করে। সেদিন হাসিমুখে দেশমাতৃকাকে উদ্ধারকল্পে ক্ষুদিরাম ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিলেন। এ দেশকে ও দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত তিনিই শ্বাসরুদ্ধকর অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ক্ষুদিরামের এ দেশপ্রেম সত্যিই অতুলনীয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল