বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহারেই পড়ে মনেপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তাহারেই মনে পড়ে’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১. ‘তাহারেই পড়ে মনে’—কবিতার বর্ণনাকারী চরিত্র কোনটি?ক. কবি স্বয়ং খ. কবিগুরু গ. বৃদ্ধ দাদু ঘ. কুল লক্ষ্মী২. ‘তাহারেই পড়ে মনে’—কবিতায় বসন্তের প্রতি কবির বিমুখতার কারণ কী? i. অতীত প্রীতি ii. ব্যক্তিগত দুঃখবোধ iii. শীত ঋতুর বিদায়।কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘শ্যামল কাজল বন আমার ভালো লাগেতবে আমারও প্রতিজ্ঞা আছে অনেকযেতে হবে বহুদূরে—ঘুমিয়ে পড়ার আগেযেতে হবে বহুদূরে—ঘুমিয়ে পড়ার আগে’৩. অনুচ্ছেদের ‘শ্যামল কাজল বন’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ঋতুর রূপক?ক. শরৎ খ. হেমন্ত গ. শীত ঘ. বসন্ত৪. অনুচ্ছেদের মূলভাব নিচের কোন চরণে প্রতিফলিত হয়েছে? ক. রহেনি সে ভুলেনি তো, এসেছে স্মরিয়া খ. তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে গ. বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি ঘ. তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান৫. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কোন ধরনের কবিতা? ক. স্বগতোক্তি খ. কাহিনিমূলক গ. সাধারণ বর্ণনা ঘ. সংলাপনির্ভর৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশ সাল কত? ক. ১৯৩৬ খ. ১৯৩৫ গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় নিচের কোন ফুলটির উল্লেখ আছে?ক. জবা খ. শেফালি গ. বাতাবি লেবু ঘ. গন্ধরাজ৮. ‘কুহেলী উত্তরী তলে’ বলতে কী বোঝানো হয়েছে? ক. কুয়াশাচ্ছন্ন মাঠ খ. কুয়াশায় ঢাকা দিগন্ত গ. কুয়াশায় ঢাকা চাদর ঘ. কুয়াশাচ্ছন্ন সকাল৯. কবি সুফিয়া কামালের নীরবতা প্রকৃতির কোন রূপের সঙ্গে তুলনীয়?ক. বর্ষার রিমঝিম বৃষ্টি খ. শীতের কুয়াশা গ. বসন্তের কোকিলের ডাক ঘ. শীতের শিশিরবিন্দু১০. ‘দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?’—এখানে কীসের গন্ধের কথা বলা হয়েছে? ক. গন্ধরাজ ফুল খ. বাতাবি লেবুর ফুল গ. কাঁঠালের মুকুল ঘ. পাকা ধানের শীষ১১. ‘কুহেলা উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে’—কোন প্রসঙ্গে বলা হয়েছে?ক. কবিচিত্তের বসন্ত উদাসীনতা খ. হূদয়-বেদনার কারণ উন্মোচন গ. কবি-হূদয়ের দুঃখ ভারাক্রান্ত ঘ. বসন্ত প্রকৃতির বর্ণনা১২. ‘ফুল কি ফোটেনি শাখে?’ কবি এ জাতীয় প্রশ্ন করেছেন কেন? ক. উদাসীনতার জন্য খ. আনন্দের জন্য গ. জানার জন্য ঘ. বন্দনাগীতি রচনার জন্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: তাহারই মনে পড়ে: ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. ক।