বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের আমাদের লোকশিল্প প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।বউদের আজ কোনো কাজ নাই, বেড়ায় বাঁধিয়া রশি,সমুদ্রকলি শিকা বানাইয়া নীরবে দেখিছে বসি।কেউবা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি,তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি। ক. উদ্দীপকটি তোমার পাঠ্য কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?খ. লোকশিল্প বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের কবিতাংশে কীভাবে একটি গ্রামীণ লোকশিল্পের দিকটি ফুটে উঠেছে—বর্ণনা করো।ঘ. উদ্দীপকের কবিতাংশে লোকশিল্পের যে দিকটি বর্ণিত হয়েছে বাংলাদেশে তার বর্তমান অবস্থা কী—বিচার করো।উত্তর: ক. ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উত্তর: খ. আমাদের দৈনন্দিন জীবনে নিত্যব্যবহার্য নানা জিনিসপত্র রয়েছে। এগুলো তৈরি করতে আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় না। বরং সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের নর-নারীরা এগুলো হাতের সাহায্যেই শিল্পায়িত করে গড়ে তোলে। যেমন মসলিন কাপড়, নকশিকাঁথা, হাঁড়ি-পাতিল ইত্যাদি। শিল্পগুণ বিচারে এগুলোকেই লোকশিল্প বলা হয়ে থাকে।উত্তর: গ. উদ্দীপকে গ্রামবাংলায় শিকা বানানো এবং নকশিকাঁথা তৈরির গ্রামীণ লোকশিল্পের দিকটি ফুটে উঠেছে। গ্রামবাংলায় বর্ষকালে যখন চার দিকে পানি থইথই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, সারা দিন সূর্যমুক্ত কালো মেঘে আকাশ ঢেকে থাকে বা সারা দিন অঝোরধারায় বৃষ্টি পড়ে, তখন পল্লী গাঁয়ের নর-নারীদের কোনো কাজ থাকে না। বর্ষার এমন মৌসুমেই নতুন বউ, শাশুড়ি বা যুবতী মেয়েরা ঘরে বসে পাট দিয়ে, সুতা দিয়ে নানা রকম কারুকার্যখচিত করে শিকা বানায়। কিংবা কজন মিলে কাঁথা সেলাই করে। নানা রকম রঙিন সুতায় হাজারো ফুল, পাখি ও মাছের ছবি এঁকে সেলাই করে তা কাঁথায় ফুটিয়ে তোলে। এ নকশিকাঁথা সেলাই করতে কখনো ছয় মাসও লেগে যায়। এ কাঁথা সেলাইয়ে গল্প করার সুবাদে পাড়াপড়শিরাও এসে যোগ দেয়।গ্রামবাংলায় এটা শুধু কাঁথাই নয়, এর সঙ্গে কত গল্প, কত হাসি, কত কান্না জড়িয়ে থাকে তার ইয়ত্তা নেই। এমন কাঁথার প্রতিটি সুঁচের ফোঁড়ের মধ্যেও লুকিয়ে থাকে এক একটি পরিবারের কাহিনি, তাদের পরিবেশ ও জীবনগাথা। এমনই অনেক নকশিকাঁথা গ্রাম্য মানুষের জীবিকার মাধ্যমও হয়ে থাকে।এ দেশের শহরাঞ্চলে এমন কি বিদেশেও এসব নকশিকাঁথা বিক্রি হয়ে থাকে। কারুকার্যময় ও শিল্পগুণাশ্রিত হওয়ায় গ্রাম্য মেয়ের এসব শিকা ও নকশিকাঁথা লোকশিল্প হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকের কবিতাংশে এ গ্রামীণ লোকশিল্পের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল