বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের আমাদের লোকশিল্প প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।ঘ. উদ্দীপকের কবিতাংশে লোকশিল্পের যে দিকটি বর্ণিত হয়েছে বাংলাদেশে তার বর্তমান অবস্থা কী—বিচার করো।উত্তর: ঘ. উদ্দীপকে গ্রামীণ মানুষের শিকা বানানো ও নকশিকাঁথা সেলাইয়ের লোকশিল্প বিষয়টি প্রতিফলিত হয়েছে। শিকা বানানো আর নকশিকাঁথা সেলাইয়ের শিল্পকর্মটি আজ লুপ্ত হতে চলেছে। বাংলাদেশের গ্রামে গ্রামে একসময় এ লোকশিল্পের বেশ কদর ছিল। এ ধরনের লোকশিল্পের কদর কমে যাওয়ায় তা আর তৈরি করা হয় না বললেই চলে। কদর না থাকার অর্থ হলো, এগুলো একসময় দেশের বাজারে ভালো বিক্রি হতো, এমনকি দেশের বাইরেও রপ্তানি হতো। কিন্তু আজ তা না হওয়ায়, এ শিল্প ও ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।হারিয়ে যাওয়া লোকশিল্প ও ঐতিহ্য বিষয়ে পর্যালোচনা করলে লক্ষ করা যায়, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব গ্রামেও পড়েছে। গ্রামের কুটির শিল্পগুলো উগ্র আধুনিকতার করালগ্রাসে পরিণত হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম্য নারীদের মানসিকতারও পরিবর্তন ঘটেছে। আমাদের দৈনন্দিন জীবনের নিত্যব্যবহার্য জিনিসপত্র অতি দ্রুত এনে হাজির করছে বিজ্ঞান ও প্রযুক্তি। তাই দেখা যায়, গ্রামীণ লোকশিল্প নকশিকাঁথা সেলাই এবং রঙিন শিকার চাহিদা বাংলাদেশে বর্তমানে খারাপ অবস্থানে বিরাজ করছে। অথচ জাতি হিসেবে এবং সংস্কৃতির বিচারে এগুলো আমাদের মূল্যবান লোকশিল্প ও ঐতিহ্য। এ জাতীয় সব লোকশিল্পই সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব। শহরে-নগরে-গ্রামেগঞ্জে শুধু মানসিকতার পরিবর্তন করে এ লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি।