বাংলা ১ম পত্র
খ্যাতির বিড়ম্বনাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘খ্যাতির বিড়ম্বনা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।ঘ. সস্তা খ্যাতির লোভ জীবনকে পদে পদে বিড়ম্বিত করে— ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটিকাটি অবলম্বনে কথাটির সত্যাসত্য বিচার করো।উত্তর: ঘ. বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটিকাটিতে সমাজের লোভী, স্বার্থপর ও বিনিময়হীন খ্যাতি প্রত্যাশী মানুষের অস ৎ উদ্দেশ্যকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন।নাটিকাটির প্রধান চরিত্র দুকড়ি বাবু পেশায় উকিল হয়েও সে ছিল স্বার্থপর, কৃপণ অথচ অর্থলোলুপ। কাঙালীচরণ নাম্নী জনৈক ব্যক্তি এসে মহানগরে ‘গানোন্নতি বিধায়িনী’ নামে এক সভা স্থাপন উপলক্ষে দুকড়ি বাবুর কাছে কিছু চাঁদা দাবি করে। প্রথমে লোকটির মুখে নিজের প্রশংসা শুনে দুকড়ি তুষ্ট হলেও, পরে যখন জানল, চাঁদা চাওয়ার বিষয়টি তখনই কাঙালীকে অপমান করে বের করে দিল। দুকড়ির এই চাটুকরপ্রিয়তার বিষয়টি বুঝতে পেরে কাঙালীচরণ পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশ করল যে, দুকড়ি দত্ত তাদের সভা উপলক্ষে পাঁচ হাজার টাকা চাঁদা দিয়েছে। খবরের কাগজে এই সংবাদ ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে দুকড়ির কাছে লোকজনের সমাগম ঘটে। প্রথমে লোকমুখে নিজের প্রশংসা ও কল্পিতদানের বাহবা পেয়ে খুব খুশি হয়। সেসঙ্গে নিজের ব্যবসার প্রসিদ্ধি ঘটার সম্ভাবনা আঁচ করে আরও বেশি পুলকিত হয়। কিন্তু কাজে দেখা গেল উল্টোটা। দুকড়ি বাবুকে সেরা দানশীল ভেবে সবাই নিজের প্রয়োজন অনুযায়ী তার কাছে এল চাঁদা চাইতে। দলে দলে লোক এসে তাকে নানাভাবে হেস্তনেস্ত করা শুরু করল। দুকড়ি এসব চাঁদাপ্রার্থীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আত্মগোপন করার উদ্দেশ্যে মামাবাড়ি পলায়ন করতে বাধ্য হলো।নাটিকাটি পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে পৃথিবীতে নামযশ বা খ্যাতি অর্জন করতে হলে তাকে প্রকৃত অর্থে শিক্ষা ও মানবীয় গুণাবলির অধিকারী হতে হবে। শুধু চাটুকারিতা ও তোষামুদে কথায় উ ৎ ফুল্ল হলে পরিণামে নিজেই অবাঞ্ছিত এবং হাস্যকর বস্তুতে পরিণত হতে হয়। নাটিকাটিতে লেখক হাস্যরসের মধ্য দিয়ে সমাজের একশ্রেণীর আহাম্মক লোকদের চিহ্নিত করেছেন যারা দুকড়ি দত্তের মতো সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে পদে পদে বিড়ম্বিত ও লাঞ্ছিত হয়।