বাংলা ১ম পত্র
হৈমন্তীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১. ‘হৈমন্তী’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?ক. ১৯১৩ খ. ১৯১৪ গ. ১৯১৯ ঘ. ১৯১১ সালে ২. ‘হৈমন্তী’ গল্পের সমাপ্তি ঘটেছে কোনটির মাধ্যমে?ক. হৈমন্তীর কান্নার মধ্য দিয়ে খ. হৈমন্তীর পিতার রাগ প্রকাশের মধ্য দিয়ে গ. হৈমন্তীর শ্বশুরের কটূক্তির মধ্য দিয়ে ঘ. হৈমন্তীর স্বামীর গ্লানিবোধ প্রকাশের মধ্য দিয়ে৩. ‘কিন্তু সেটা স্বভাবের ষোলো, সমাজের ষোলো নহে,’ দুটোর মধ্যে পার্থক্য কী?ক. প্রথমটি গ্রহণীয় পরেরটি বর্জনীয়খ. প্রথমটি সুন্দর পরেরটি অসুন্দর গ. একটি স্বতঃস্ফূর্ত অন্যটি শৃঙ্খলিত ঘ. প্রথমটি স্বাভাবিক দ্বিতীয়টি নিন্দনীয়৪. ‘ইহারা অন্য জাতের মানুষ’—কারা?ক. হৈমন্তী ও গৌরিশঙ্কর, খ. অপুর মা ও বাবা গ. অপুর কুটুম্বরা ঘ. অপু ও হৈমন্তী ৫. বিবাহের কথায় অপুর মনে কিসের হাওয়া বইছিল? ক. অনুরাগের খ. অনুভবের গ. দক্ষিণের ঘ. প্রেমের৬. ‘কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না’—এর কারণ কী?ক. কনে হাতছাড়া হওয়ার আশঙ্কায় খ. বরের বাপ অর্থলোভী গ. কনে ছিল খুব সুন্দরী ঘ. কনের বয়স বেশি৭. গৌরিশঙ্করবাবু হৈমন্তীকে কী বলে ডাকত?ক. হৈমন্তী খ. হৈম গ. শিশির ঘ. বুড়ি৮. ‘ঋষি বাবা’ বলে কাকে উপহাস করা হত?ক. গৌরিশঙ্করবাবুকে খ. উমাশঙ্করবাবুকে গ. বনমালীবাবুকে ঘ. হরিশঙ্করবাবুকে৯. আট বছর বয়সী কন্যাকে হিন্দু শাস্ত্র মতে কী বলা হয়? ক. কুমারী খ. গৌরী গ. রোহিণী ঘ. কিশোরী কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত/অশেষ অনুভব নিয়ে/পুলকিত সচ্ছলতা ১০. উদ্দীপকে ‘হৈমন্তী’ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?ক. অকৃপণ সত্যবাদিতা খ. অপরূপ সৌন্দর্য গ. অনমনীয় দৃঢ়তা ঘ. অসীম উদারতা১১. ‘যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পার’ অপু হৈমন্তীর মূল্য কীভাবে বুঝেছিল?ক. সামাজিকতার মানদণ্ডে খ. গভীরভাবে ভালোবেসেগ. পিতার রিরুদ্ধাচরণ করে ঘ. বাস্তবতার বিচার করে১২. হৈমন্তীর বিয়েতে কত টাকা যৌতুক দেওয়া হয়েছে? ক. পাঁচ হাজার খ. ১০ হাজার গ. ১৫ হাজার ঘ. ২০ হাজার১৩. ‘তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজবিদ্রোহী’—এখানে সমাজবিদ্রোহী বলতে কী বোঝানো হয়েছে? ক. সমাজের নিয়ম না মানা খ. সামাজিকভাবে অবজ্ঞা করা গ. সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ঘ. নিজের মতো চলা১৪. ‘উভয়েরই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি’—কাদের?ক. অপু ও হৈমন্তীর খ. অপু ও অপুর পিতার গ. পিতা ও মাতার ঘ. পিতামহ ও পিতার১৫. ‘সে যে আমার সাধনার ধন ছিল; সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ’—কীভাবে?ক. সামাজিকভাবে খ. আর্থিকভাবে গ. স্বাভাবিকভাবে ঘ. মানবিকভাবে১৬. আত্মীয়দের নিকট অপুর মা হৈমন্তীর বয়স কত বছর বলেছিল? ক. বারো বছর খ. এগারো বছরগ. তেরো বছর ঘ. সতেরো বছর১৭. ‘আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী’—উগ্রভাবী অনুগামীদের সম্পর্কে সমাজের ধারণা কী?ক. তারা তোষামোদকারী খ. তারা দুর্বল চিত্তের গ. তারা গতানুগতিক ও সংকীর্ণমনা ঘ. তারা লোভী ও স্বার্থপর১৮. ‘যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম’—এ উক্তিতে অপুর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ক. সীতার প্রতি গভীর শ্রদ্ধাবোধ খ. হৈমন্তীর প্রতি গভীর মমত্ববোধ গ. চিরায়ত সংস্কারের কাছে অসহায়তা ঘ. রামের মতো স্বামিত্ব প্রদর্শন১৯. ‘হৈমন্তী’ গল্প অনুযায়ী সম্পত্তি ও সম্পদের মধ্যে পার্থক্য কী?i. সম্পত্তি ও সম্পদ একে অপরের ওপর নির্ভরশীল ii. সম্পদ গৌরব ও ঐশ্বর্য বাড়ায় কিন্তু সম্পত্তির ক্ষেত্রে তা হয় না iii. সম্পদ অমূল্য কিন্তু সম্পত্তি অর্থের মানদণ্ডে বিচার্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. খ।