বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৈমন্তী ও সাহিত্যে খেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:করিম বকস ছোট ভাই রহিমকে তিরস্কার করল এমএ পাস মেয়ে বিয়ে করতে গিয়ে অধিক বয়সী সাবিনাকে ঘরে তুলল, সে জন্য। কিন্তু রহিম ভাইয়ের মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াল।২০. করিমের মনোভাবের সঙ্গে নিচের কোন চরিত্রের মনোভাবের মিল রয়েছে?ক. হৈমন্তীর শাশুড়ির খ. হৈমন্তীর শ্বশুরের গ. দিদিমাদের ঘ. বনমালী বাবুর।২১. রহিমের সঙ্গে অপুর আচরণের পার্থক্য কীসে?ক. সম্পর্কের গভীরতায় খ. উদার মনোভাবে গ. চিন্তার স্বাধীনতায় ঘ. ব্যক্তিত্বের প্রকাশে।নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।আলতাফ সাহেবের একমাত্র সন্তান সারাকে বিনা যৌতুকে বিয়ে করে সামি। শেয়ারবাজারে ধস নামায় কোটিপতি আলতাফ সাহেব দেউলিয়া হয়ে পড়লে শ্বশুর-শাশুড়ির মানসিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সারা। এতে শোকে নির্বাক হয়ে যায় সামি।২২. উদ্দীপকের শেষ বাক্যের সঙ্গে অপুর নিচের কোন অভিব্যক্তির সাদৃশ্য রয়েছে?ক. জ্যৈষ্ঠের খররৌদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন খ. শিশিরের কান্নাহাসি একেবারে এক হইয়া আছে গ. শিশিরে ভোরবেলাটুকুর কথা সকালবেলায় আসিয়া ফুরাইয়া যায় ঘ. একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনি লিখিতে হইবে সে কথা কে জানিত।২৩. উদ্দীপক ও ‘হৈমন্তী’ গল্পে আমাদের সমাজের কোন বস্তবতাটি স্পস্ট হয়ে উঠেছে?ক. কুসংস্কার খ. পিতৃতান্ত্রিকতা গ. অর্থলোলুপতা ঘ. পণপ্রথা।সাহিত্যে খেলা১. প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য কী?ক. জ্ঞান দান করা খ. বিশ্বের খবর জানানো গ. আনন্দ দান করা ঘ. পাঠ দান করা।২. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে লেখক শিক্ষা ও সাহিত্যের মধ্যে কয়টি পার্থক্য দেখিয়েছেন?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি।৩. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটির সঙ্গে নিচের কোন রচনায় আঙ্গিকগত মিল রয়েছে?ক. বিলাসী খ. কমলাকান্তের জবানবন্দি গ. যৌবনের গান ঘ. অপরাহ্নের গল্প।৪. সাহিত্য কখন ‘স্বধর্মচ্যুত’ হয়ে পড়ে?ক. যুগোপযোগী না হলে খ. পাঠক না পড়লে গ. মনোরঞ্জন করতে গেলে ঘ. প্রচার ও প্রকাশ না হলে।৫. ‘সাহিত্য কস্মিনকালেও স্কুলমাস্টারির ভার নেয়নি’—এটি দ্বারা কী বোঝায়?ক. সাহিত্যে শিক্ষণীয় কিছু নেই খ. সাহিত্য চাপিয়ে দেওয়ার বিষয় নয় গ. সাহিত্য কখনো কিছু শিক্ষা দেয়নি ঘ. সাহিত্যিক স্কুলশিক্ষক নয়।৬. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের মূলতত্ত্ব কী?ক. আনন্দ দান খ. জ্ঞান বৃদ্ধি গ. সংস্কৃতিচর্চা ঘ. শিল্পচর্চা।৭. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লিখিত ‘হীরক ও কাচ যমজ হলেও সহোদর নয়’—বাক্যটিতে হীরক ও কাচের মধ্যে বাস্তব সম্পর্ক কী?ক. দীপ ও শিখার খ. আম ও চাকুর গ. গ্যাস ও আলেয়ার ঘ. বল ও মাঠের।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: হৈমন্তী: ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ঘ। সাহিত্যে খেলা: ১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. ক ৭. ক।