বাংলা ১ম পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫আঠারো বছর বয়স১৮. তারুণ্যের কোন বৈশিষ্ট্যটি সমাজের জন্য নেতিবাচক? (ক) রক্ত শপথে ঝাঁপিয়ে পড়া (খ) আত্মাকে শপথের কোলাহলে সঁপে দেওয়া (গ) বিপদে অগ্রণী ভূমিকা পালন করা (ঘ) অতিমাত্রায় সংবেদনশীল হওয়া ১৯. আঠারো বছর বয়সের তরুণেরা কাঁদতে জানে না কেন?(ক) এ বয়সের তরুণেরা আত্মপ্রত্যয়ী (খ) এ বয়সের তরুণেরা আত্মনির্ভরশীল (গ) এ বয়সের তরুণেরা সাহসী (ঘ) এ বয়সের তরুণেরা ঝুঁকি নেয় ২০. ‘আঠারো বছর বয়স ভয়ংকর’—এ ভয়ংকরের স্বরূপ কী?(ক) প্রবল প্রতিবাদী (খ) দুর্দান্ত সাহসী (গ) ভয়ংকর বিদ্রোহী (ঘ) দুর্বার প্রতিরোধী ২১. আঠারো বছর বয়সে আঘাত আসে—(ক) থেমে থেমে (খ) অবিরাম গতিতে (গ) ঝড়ের মতো (ঘ) তীব্র গতিতে ২২. কীসের প্রভাবে তরুণেরা ভয়ংকর হয়ে ওঠতে পারে?(ক) সামাজিক অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে (খ) আঘাত-সংঘাতে (গ) আনন্দের আতিশয্যে (ঘ) সময়ের প্রয়োজনে ২৩. আঠারো বছর বয়সে কোনো সংশয় নেই কেন?(ক) বাধা ডিঙিয়ে পথ চলতে জানে বলে (খ) পরনির্ভরশীল নয় বলে (গ) নতুন কিছু করে বলে (ঘ) দুর্যোগ আর ঝড়ে বাঁচে বলে২৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘বিরাট দুঃসাহসের দেয় যে উঁকি’ বলতে বোঝানো হয়েছে—(ক) তরুণদের আত্মপ্রত্যয়ী হওয়ার স্বপ্নকে (খ) তরুণদের দুঃসাহসী স্বপ্ন ও উদ্যোগকে (গ) তরুণদের অজানাকে জানার ইচ্ছাকে (ঘ) তরুণদের আশা-আকাঙ্ক্ষাকে২৫. আঠারো বছর বয়সকে ‘উত্তরণকালীন পর্যায়’ বলা যায়, কারণ, এ বয়সে— (i) কানে আসে নানা মন্ত্রণা (ii) কৈশোর থেকে যৌবনে পর্দাপণ ঘটে (iii) তরুণেরা স্বনির্ভর হতে চায়কোনটি সঠিক? (ক) ii (খ) iii (গ) i ও iii (ঘ) ii ও iii২৬. ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’—এতে ফুটে উঠেছে—(i) বয়ঃসন্ধিকালের নেতিবাচক দিক (ii) তরুণদের দুষ্টু ধারার প্রতি আকর্ষণ (iii) তরুণদের সিদ্ধান্তহীনতাকোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) i ও iii২৭. আঠারো বছর বয়স হলো—(ক) বেপরোয়া (খ) নির্ভয় (গ) সংশয়ী (ঘ) বিনয়ী ২৮. কবি সুকান্ত ভট্টাচার্য আলোড়িত হন—(i) মহাযুদ্ধের ধ্বংস তাণ্ডবলীলায় (ii) দুর্ভিক্ষের করাল গ্রাসে মৃত্যুতে (iii) মানবতার দুর্ভোগ ও হাহাকারেনিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iiiসঠিক উত্তর: আঠারো বছর বয়স: ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ ২৮. ঘ।