বাংলা ১ম পত্র
সাহিত্যে খেলা # উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।মনির একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তিনি ছাত্র রাজনীতির প্রচলিত কর্মকাণ্ডের ঘোর বিরোধী। বিবেকের তাড়নায় স্বীয় মতামত প্রচারের জন্য তিনি সাহিত্যকে প্রচার মাধ্যম হিসেবে গ্রহণ করেন।ক) গীতা কী? খ) ‘সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে’-ব্যাখ্যা করো।গ) উদ্দীপকের মনির গৃহীত পদক্ষেপ ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।ঘ) ‘উদ্দীপকের মনিরের উদ্দেশ্য কোনো মহৎ সাহিত্যিকের উদ্দেশ্য হতে পারে না’—‘সাহিত্য খেলা’ প্রবন্ধ অনুসরণে বিশ্লেষণ করো।উত্তর: ক. হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতাকে সংক্ষেপে গীতা করা হয়।উত্তর: খ.সাহিত্য জগতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবারই খেলা করার অধিকার আছে। খেলার এ ময়দানে ব্রাহ্মণ-শূদ্র সবাই স্বেচ্ছায় ও নির্দ্বিধায় যোগ দিতে পারে। তবে সাহিত্যের এ খেলা একমাত্র মানুষের আনন্দদানের প্রয়াসে উজ্জীবিত। খেলোয়াড়ের উদ্দেশ্য দর্শকদের আনন্দ দেওয়া। অনাবিল আনন্দ অনুভূতির সংস্পর্শে এসে তারা পরিতৃপ্তি লাভ করে। তেমনি আনন্দ দানের প্রয়াসে যে খেলা শিল্পকলায় হয়ে থাকে তাতে সাহিত্যের মূল উদ্দেশ্য রুচিশীল ও পরিষ্কার হয়ে ওঠে। তখন সাহিত্যের জটিল শিল্প সহজবোধ্য হয়ে ওঠে। বস্তুত সাহিত্যের উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া। লেখক-এর ব্যতিক্রম করার চেষ্টা করলে তাঁর আবেদন সংকুচিত হতে থাকে এবং সাহিত্য জগতে সে স্বধর্মচ্যুত বলে বিবেচিত হয়।উত্তর: গ. ছাত্ররাজনীতি নিয়ে উদ্বিগ্ন মনির প্রচারমাধ্যম হিসেবে সাহিত্যকে বেছে নিয়েছেন। এ ব্যাপারে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের প্রমথ চৌধুরী সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট মতামত প্রকাশ করেছেন। তাঁর মতে, সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আনন্দদান। এটি কোনো মতাবদ প্রচারের মাধ্যম নয়। তা ছাড়া সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদানও নয়। এখানে কোনো বিষয়ের বাধ্যবাধকতা নেই। তাই পাঠক এ সাহিত্য রাজ্যে স্বেচ্ছায় বিচরণ করে। এমনকি এ রাজ্যে মনোরঞ্জনের বিষয়টিও উপেক্ষিত। কেননা সাহিত্য যদি কারও মনোরঞ্জনের জন্য সৃষ্টি করা হয় তবে তা খেলা না হয়ে খেলনায় পরিণত হয়ে যায়। তা পাঠক হূদয়ে চিরদিনের জন্য স্থায়ী নিবাস গড়তে পারে না।পাঠক একসময় এ লেখা গ্রহণ করলেও স্বল্প সময়ে তা খেলার মতোই ভেঙে ফেলে। ফলে সাহিত্যিকের কাছে বিষয়টি আনন্দের না হয়ে কষ্টের হয়ে যায়। তাই প্রাবন্ধিক বলেছেন যে সাহিত্য ছেলের খেলনাও নয়, আবার গুরুর হাতের বেতও নয়। সাহিত্যে সবার খেলার অধিকার আছে কিন্তু তা নিয়ে জুয়া খেলা বা কোনো ব্যক্তি বা সমাজকে শাসন হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ সাহিত্যের একমাত্র উদ্দেশ্য আনন্দদানের মতো মহৎ কর্ম।উত্তর: ঘ. অধ্যাপক মনির সাহিত্যকে তার মতামত প্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। ছাত্র রাজনীতির ঘোর বিরোধী বলে তিনি এর বিপরীতে সাহিত্যের মাধ্যমে মতামত প্রচার করেছেন। ফলে তার এসব সাহিত্যে স্বধর্মচ্যুত হয়েছে, আনন্দ দানের পরিবর্তে সাহিত্য গুরুর হাতের বেতে পরিণত হয়েছে। তাই সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে মনির মতামত প্রচারের এ পদক্ষেপটি প্রকৃত সাহিত্যকর্মের বৈশিষ্ট্য বিচারে সম্পূর্ণ অযৌক্তিক। সাহিত্যের নিছক আনন্দের জগত। তাই সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দদান। একজন সাহিত্যিক তাঁর মনের আনন্দে খেলার ছলে সাহিত্য রচনা করেন। এভাবে খেলাচ্ছলে সাহিত্য রচনার মধ্য দিয়ে তিনি আত্মতৃপ্তি লাভ করেন। তবে তার এ সাহিত্য রচনার পেছনে কোনো উদ্দেশ্য থাকে না। একজন প্রকৃত খেলোয়াড় যেমন আনন্দ লাভের আশায় খেলে, একজন শিল্পী যেমন আপন মনেই শিল্প সৃষ্টির খেলা খেলেন, তেমনি একজন প্রকৃত সাহিত্যিক ও নিজের ভালো লাগায়, সানন্দে সাহিত্য রাজ্যে বিচরণ করেন। তাঁর সেই সাহিত্য যেমন কারও মনোরঞ্জন বা শিক্ষাদানের চেষ্টা থাকে না তেমনি নিজের মতামত প্রতিষ্ঠা বা গুরুর মতো শাসনের বিষয়টিও হয় উপেক্ষিত। বরং একজন প্রকৃত সাহিত্যিক তাঁর সাহিত্য সাধনার মাধ্যমে মনোজগতে খেলা করেন। নিজস্ব লেখনীর মাধ্যমে গড়ে তোলেন পাঠকের সঙ্গে এক আত্মিক সম্পর্ক। যার ফলে তার সাহিত্য পাঠক হূদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। সাহিত্যিকও তখন আনন্দদানের মাধ্যমে পাঠক হূদয়ের মণিকোঠায় স্থান করে নেন। মানুষের মনকে জাগানোর মতো মহৎ উদ্দেশ্য সফলতার সঙ্গে পালন করেন। অপরদিকে মনির তার সাহিত্যের মাধ্যমে একজন শিক্ষকের মতো আচরণ করছেন। ছাত্ররাজনীতির ঘোর বিরোধী বলে তিনি তার মতামত প্রচারের জন্য সাহিত্যকে বেছে নিয়েছেন। কিন্তু তার এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য আনন্দ দেয় না। সেখানে পাঠকের মনকে জাগানোর বিষয় নয় বরং শিক্ষাদানের বিষয় রয়েছে।ফলে এটি অনেকের কাছে গৃহীত হয়। আবার অনেকের কাছে হয় অবহেলিত। কিন্তু সাহিত্য কোনো মতবাদ প্রচারের মাধ্যমে নয়। এখানে সাহিত্যিক নিজের মনের আনন্দে খেলা করেন। পাঠককে আনন্দ দেন। কিন্তু মনির সাহেব সাহিত্য মতবাদ প্রচারে ব্যবহূত হয়েছে বলে তা স্বধর্মচ্যুত হয়েছে। তাই মনির সাহেবের উদ্দেশ্য ও একজন মহৎ সাহিত্যিকের উদ্দেশ্য এক নয়।