বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাকান্তের জবানবন্দিহাসান সাহেবের বখে যাওয়া ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ স্কুল-কলেজের ছাত্রীরা। অথচ সাহস করে কেউ কোনো প্রতিবাদ করে না। রাস্তাঘাটে রাত কাটায় কপর্দকশূন্য হিমেল। বিষয়টি তার নজরে আসে। মুখোমুখি হয় হাসান সাহেবের। চেঁচিয়ে বলে, ‘আপনার পোলা ছাত্রীগো ত্যক্ত করে। সময় থাকতে পোলারে সামলান, হাসান সাহেব। না অয় এর ফল ভালো অইবো না।’ হিমেলের সাহস দেখে হতবাক হয়ে যান হাসান সাহেব।ক. ‘কুঠারি’ শব্দের অর্থ কী? খ. ধর্মাবতার! সাক্ষী বড় সে রকম—কে, কেন এ ধরনের মন্তব্য করেছেন? গ. উদ্দীপকে ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।ঘ. উদ্দীপকটি ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার সামগ্রিকতা প্রকাশ করে না—বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘কুঠারি’ শব্দের অর্থ ছোট কামরা, খোপ।উত্তর: খ. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় মুহুরি হাকিমের দিকে তাকিয়ে মন্তব্যটি করেছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষীর হলফনামা পাঠ করার রীতি কমলাকান্তের বেলায়ও ঘটেছিল। কিন্তু নেশাখোর কমলাকান্ত তার অসংলগ্ন কথাবার্তার মাধ্যমে উকিল, মুহুরিসহ সবার মাঝে বিরক্তির উদ্রেক ঘটায়। আদালতের আনুষ্ঠানিকতার মাঝেও প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে কমলাকান্ত উকিল ও মুহুরিকে বিব্রত করে ফেলে। গুরুত্বপূর্ণ প্রশ্নের এলোমেলো উত্তর দেওয়ায় কমলাকান্তের ওপর বেজায় বিরক্ত হয়ে মুহুরি এ মন্তব্যটি করেন। উত্তর: গ. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় সমাজের নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদমুখরতার দিকটিই উদ্দীপকে ফুটে উঠেছে। এখানে হিমেলকে কমলাকান্তের মতো প্রতিবাদমুখর হতে দেখা যায়। হাসান সাহেবের বখাটে ছেলের অপকর্মের বিরুদ্ধে সে সরব হয়ে ওঠে। অভিজাত পিতার সন্তান বলে ভয়ে সবাই যখন তার অপরাধের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটে বসে আছে, তখনই এর বিরুদ্ধে আওয়াজ তোলে কপর্দকশূন্য হিমেল।অপরদিকে কমলাকান্ত তার প্রচ্ছন্ন শ্লেষাত্মক উক্তিগুলো দিয়ে পবিত্র আদালতের নানা অসংগতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তার হাস্যরসাত্মক কথাবার্তার আড়ালে প্রকাশ পায় সূক্ষ্ম পর্যবেক্ষণশীল জীবনদৃষ্টি। কমলাকান্তের মতো সচেতন জীবনবোধ পরিলক্ষিত হয় হিমেলের মাঝে। সত্যকে সামনে আনতে সে মোটেও দোদুল্যমান নয়। কমলাকান্ত যেমন রসঘন ভাষার আড়ালে আদালতের বিরুদ্ধে নিয়মের অসংগতিকে কটাক্ষ করেছে, তেমনি হাসান সাহেবের কাছে নিজের ছেলের অপকর্ম তুলে ধরতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে হিমেল। আদালতে কমলাকান্তের হাস্যরসাত্মক কথাবার্তা মূলত বাস্তব সত্যের আলোকে আলোকিত। অন্যদিকে হিমেলের উদ্ধত আচরণ হাসান সাহেবকে হতবাক করে দিলেও কমলাকান্তের মতোই স্পষ্টবাদী। এ কারণেই ন্যায্য কথার প্রতিবাদ করতে কমলাকান্তের মতোই সাবলীল উদ্দীপকের হিমেল।উত্তর: ঘ. উদ্দীপকের সামাজিক অসংগতির বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়ার দিকটিই কেবল ফুটে উঠেছে, যা ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার সামগ্রিকতা প্রকাশ করেন। রচনায় আদালতের অসংগতির বিপক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি অন্য আরও অনেক দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। প্রত্যুৎপন্নমতি কমলাকান্তের অনেক বৈশিষ্ট্যই প্রতিফলিত হয়নি হিমেলের মাঝে। সামাজিক নানা অসংগতির মাঝে মেয়েদের উত্ত্যক্ত করা অন্যতম। সমাজের এ অসংগতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানায় কপর্দকশূন্য হিমেল, যা ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার প্রেক্ষাপটকে পুরোপুরি প্রকাশ করে না। কমলাকান্তের পবিত্র আদালতে প্রচলিত অনেক নিয়মের মাঝে অসংগতি লক্ষ করে। তাই সে তার ব্যঙ্গাত্মক কথার আড়ালে সেসব অসংগতিকে কটাক্ষ করে। মূলত কমলাকান্ত আদালতে ঘটে যাওয়া নানা অসংগতিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আর উদ্দীপকে সমাজের হাজারও অসংগতির মাত্র একটি বিষয়ে হিমেলের প্রতিবাদী হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে, যা গল্পের সামগ্রিক বিষয় নয়। কমলাকান্তের অসংলগ্ন কথাবার্তার আড়ালে যে ভাবগাম্ভীর্য লুকায়িত আছে, তা হিমেলের মাঝে অনুপস্থিত।প্রত্যুৎপন্নমতি কমলাকান্ত আদালতের ভরা মজলিসে যেভাবে প্রশ্নের পৃষ্ঠে পাল্টা জবাব ছুড়েছে, তা হিমেলকে করতে হয়নি। কমলাকান্তের মতো সুমিষ্ট ভাষার প্রতিবাদী হিমেল নয়। হিমেলকে পাওয়া যায় সচেতন ও দায়িত্ববান মানুষ হিসেবে, যা কমলাকান্তের বেলায় প্রযোজ্য হলেও কমলাকান্তের সামগ্রিকরূপ নয়। তাই বলা যায়, উদ্দীপকটি গল্পের সামগ্রিকতা প্রকাশ করে না।