বাংলা ১ম পত্র
মডেল টেস্ট-২ সৃজনশীলঅংশ‘ক’ বিভাগ: গদ্য১। যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কী করিতে আছে। জান তোমরা? যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন। আর, আমিও তো সেদিন লোক রঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিক পত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত।ক) ‘বিলাসী’ গল্পের কথক কে? ১খ) ‘কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল।’ কোন পাপের দণ্ড? ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের বর্ণনাকারী চরিত্রের সঙ্গে ‘বিলাসী’ গল্পের ন্যাড়ার কোনো মিল আছে কি? আলোচনা করো। ৩ঘ) ‘বিলাসী’ গল্পের আলোকে উদ্দীপকে বর্ণিত সমস্যার বিষয়ে তোমার মতামত দাও। ৪ ২। চাবনা পশ্চাতে মোরা, মানিবনা বন্ধন-ক্রন্দনহেরিবনা দিক—গণিবনা দিন ক্ষণ, করিবনা বিতর্ক বিচারউদ্দাম পথিক।মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততাউপকণ্ঠে ভরি—ক্ষীণ শীর্ণ জীবনের শত লক্ষ ধিকৃত লাঞ্ছনাউৎসর্জন করিক) রুশ বিপ্লবের সংগঠক কে? ১খ) যৌবনের মাতৃরূপ বলতে লেখক কী বুঝিয়েছেন? ২গ) কবিতাংশের প্রথম চরণদ্বয় ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে? ৩ঘ) উদ্দীপকের কবিতাংশটি ‘যৌবনের গান’ প্রবন্ধের লেখকের প্রত্যাশাকে ছুঁয়ে গেছে—বিশ্লেষণ করো। ৪৩। ‘ লুণ্ঠিত মন্দির আর অগ্নিদগ্ধ বাস্তুভিটা থেকেএকটি বিবাগী স্বর সুধাংশুকে ছুঁলোআখেরে তুমি কী চলে যাবে, সুধাংশু?বেলা শেষে সুধাংশু খুঁজে বেড়ায়ভাঙা টিন, সুিঁদুরের স্তব্ধ কৌটা।’ক) সৈয়দ ওয়ালী উল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? ১খ) ‘ওরাইতো সবকিছুর মূলে’—উক্তিটি ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের প্রথম দুই চরণে ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকটিতে ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের মূল আর্তনাদ ফুটে উঠেছে—বিশ্লেষণ করো। ৪‘খ’ বিভাগ: কবিতা৪। কাননের পথে লহর খেলিছে অবিরাম জলধারা—তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছে ঘর ছাড়া।হিজলের বন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠিনিরালা বাদলে ভাসায়ে দিয়েছে না জানি সে কোন দিঠি।ক) ‘সোনার তরী’ কবিতায় আমি কে? ১খ) ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ে’ —চরণটি ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের মূলভাবের সঙ্গে ‘সোনারতরী’ কবিতার মূলভাবের অমিল তুলে ধরো। ৩ঘ) উদ্দীপকের কবিতাংশে বর্ষার যে প্রাণবন্ত রূপ ফুটে উঠেছে, তা-ই ‘সোনার তরী’ কবিতার অনুষঙ্গ—কথাটির অন্তর্নিহিত তাৎপর্য লেখো। ৪৫। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ারদুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল আছে কার হিম্মত?এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। ক) ‘পাঞ্জেরি’ কবিতার চরণের পর্ববিন্যাস কী রকম? ১খ) ‘জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি’ ব্যাখ্যা করো। ২গ) অনুচ্ছেদের সঙ্গে ‘পাঞ্জেরি’ কবিতার মিল কোথায়? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘কে আছ জোয়ান হও আগুয়ান’ পঙিক্তর সঙ্গে ‘পাঞ্জেরি’ কবিতার ভাববস্তুর তুলনামূলক বিশ্লেষণ করো। ৪৬। নমো নমো নমো, সুন্দরী মম জননী জন্মভূমিগঙ্গার তীর, স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমিঅবারিত মাঠ, গগন ললাট চুমি তব পদধূলিছায়া সুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।পল্লবঘন আম্রকানন, রাখালের খেলাগৃহ স্তব্ধ অতল দীঘির কালোজল, নিশীথ শীতল স্নেহবুকভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরেমা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ক) ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কবি গদ্যময় ছন্দে কোন ধ্বনি সৃষ্টি করেন? ১খ) ‘পুলকিত সচ্ছলতায় প্রগাঢ় নিকুঞ্জ’—বলতে কবি কী বুঝিয়েছেন? ২গ) উদ্দীপক এবং ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় বাংলার রূপ বর্ণনায় কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘উদ্দীপকে বর্ণিত স্বদেশ ভাবনা এবং “আমার পূর্ব বাংলা” কবিতায় উপস্থাপিত স্বদেশচেতনা মূলত একই অনুভব থেকে জ্ঞাত’—মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ‘গ’ বিভাগ: সহপাঠ: পদ্মানদীর মাঝি৭। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটিদৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহেমাথা উঁচু রাখিস।সুখের সাথী মুখের পানে যদি না চাহেধৈর্য ধরে থাকিস।ক) রাসুর মামার নাম কী? ১খ) হোসেন মিয়া জেলেদের বিপদে সাহায্য করত কেন? ২গ) উদ্দীপকের প্রথম দুটি চরণ ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের জেলেদের জীবনে কীভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের দ্বিতীয় অংশের মূলমন্ত্রটি ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের হোসেন মিয়া জীবনের নিয়ামক হিসেবে কাজ করেছে—বক্তব্যটির পক্ষে যুক্তি দাও। ৪৮। সৈয়দ ওয়ালী উল্লাহর বিখ্যাত উপন্যাস ‘লাল সালু’র কেন্দ্রীয় চরিত্র মজিদ। জীবনধারণের নিষ্ঠুর প্রয়োজনে নোয়াখালীর শস্যহীন অঞ্চলের নিঃস্ব দরিদ্র মজিদ ঘুরতে ঘুরতে হাজির হয় মহব্বতনগর গ্রামে। নিজের অস্তিত্বের প্রয়োজনে আশ্রয় নেয় এক ভয়ংকর মিথ্যার। গ্রামের অখ্যাত এক কবরকে সে চালিয়ে দেয় মোদাচ্ছের পীরের মাজার বলে। গ্রামের অজ্ঞ, ধর্মভীরু মানুষ সহজেই তা বিশ্বাস করে নেয়। এ মাজারকে ঘিরেই গড়ে উঠেছে মজিদের লোক ঠকানোর ব্যবসা। এ পথেই সে পায় আর্থিক প্রতিষ্ঠা। অজ্ঞ, ধর্মভীরু, বঞ্চিত মানুষের কোনো সাধ্যই থাকে না তাকে অতিক্রম করার। ক) ‘মনের ক্রিয়াগুলি তাহার অত্যন্ত শ্লথগতিতে সম্পন্ন হয়’—উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে? ১খ) ‘জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ন’—উক্তিটির তাৎপর্য লেখো। ২গ) উদ্দীপকের মজিদ চরিত্রের সঙ্গে ‘পদ্মা নদীর মাঝি’র হোসেন মিয়ার মিল কোথায়? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘মজিদের মাজার হোসেন মিয়ার ময়নাদ্বীপের রূপক’—এ মত তুমি সমর্থন করো কি? ৪৯। তিতাসের পাশে ফেনুয়া গ্রাম। এ গ্রামের ৯০ ভাগ লোকই নিম্নবিত্ত শ্রেণীর। শিক্ষার আলো এখানে পৌঁছায়নি। ক্ষুধা-তৃষ্ণা যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। তারপরও এখানকার মানুষগুলো জীবিকার প্রয়োজনে কঠিন সংগ্রাম করে বেড়ায়। এদেরই একজন আবুল। সে কাজ করে তিতাসের তীরে গড়ে ওঠা ইটভাটায়। সারা দিন কঠোর পরিশ্রম করে কোনো রকমে পরিবারের সদস্যদের দুবেলা দুমুঠো অন্ন জোগাতে সক্ষম হয়। সে পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় কোনো সময় অসুস্থতার কারণে কাজে যেতে না পারলে পরিবারের সদস্যদের উপোস থাকতে হয়। ক) যদু হে এএএ-মাছ কিবা? উক্তিটি কার? ১খ) জেলেপাড়ার ঘরে শিশু-ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না।—কেন? ২গ) আবুলের সঙ্গে ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কুবেরের সাদৃশ্য তুলে ধরো। ৩ঘ) ফেনুয়া গ্রামের জীবনচিত্র যেন ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কেতুপুর গ্রামেরই জীবনচিত্র’—উক্তিটি বিশ্লেষণ করো।