বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলাসী  সৃজনশীল প্রশ্নোত্তর# ১৫ বছরের মাতৃহীন মেয়েকে নিয়ে হাসান গ্রামে একটি ছোট্ট বাড়িতে থাকেন। তিনি গ্রামের একটি স্কুলে চাকরি করেন। একদিন তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তাঁর একমাত্র মেয়েটি কী করবে বুঝতে পারল না। এমন অবস্থায় হাসান সাহেবের এক প্রাক্তন ছাত্র যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু গ্রামের লোকজন এ ঘটনাকে কেন্দ্র করে কুৎসা রটাতে থাকে যে ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে উঠেছে এবং বাবা হয়ে হাসান সাহেব এ ব্যাপারে সহযোগিতা করেছেন।ক. কামাখ্যা কী?— ১খ. ‘সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমি বুঝিয়াছিলাম।’—ন্যাড়া কেন এ উক্তি করেছিল?— ২গ. উদ্দীপকের হাসান সাহেবের সঙ্গে গ্রামবাসীর আচরণ ‘বিলাসী’ গল্পের কোন দিকটি নির্দেশ করে? আলোচনা করো।— ৩ঘ. ‘একজনের বিপদে পাড়াসুদ্ধ ঝাঁক বাঁধি উপুড় হইয়া পড়ে।’—উদ্দীপকের হাসান সাহেবের ক্ষেত্রে এ জনশ্রুতির সত্যতা যাচাই করো।— ৪উত্তর: ক. কামাখ্যা হচ্ছে সাধক ও উপাসকদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য ভারতের আসাম রাজ্যে অবস্থিত বিখ্যাত প্রাচীন তীর্থস্থান।উত্তর: খ. সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর সাপ ধরার তন্ত্রমন্ত্র, সাপুড়েদের দেওয়া নানা রকম মাদুলি ও শিকড়ের অসারতা সম্পর্কে ন্যাডা এ ধরনের মন্তব্য করেছে।সাপুড়ের মেয়ে বিলাসীকে বিয়ে করে মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়ে যায়। একদিন সাপ ধরতে গেলে একটি সাপ গর্ত থেকে বের হয়ে তাকে দংশন করে। তখন বিলাসী ন্যাড়া ও নিকটবর্তী গুণী ব্যক্তিদের প্রচলিত সকল প্রচেষ্টা এবং বিলাসীর বাবার দেওয়া মন্ত্রৌষধি প্রয়োগ সত্ত্বেও কিছুতেই কিছু হলো না। মৃত্যুঞ্জয় তার বাবা-মায়ের দেওয়া নাম মিথ্যা প্রতিপন্ন করে মৃত্যুবরণ করে। সত্যিকার অর্থে সাপুড়েদের ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, তাবিজ-কবজ—এগুলো প্রতারণা মাত্র। কিন্তু সাপের বিষে কোনো ফাঁকি নেই—তাই মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুঞ্জয় মরে প্রমাণ করল, সাপের বিষে কোনো ভেজাল নেই; ভেজাল বাঙালির জাতীয় চরিত্রে।উত্তর: গ. ‘বিলাসী’ গল্পে অঙ্কিত সামাজিক বৈষম্যমূলক মানসিকতার প্রতিফলন ঘটেছে উদ্দীপকের গ্রামবাসীর মধ্যে। এ কারণে তারা হাসান সাহেবের সঙ্গে এ ধরনের আচরণ করেছে।বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাজে দুর্বলের ওপর সবলের অত্যাচারের এ ছবিই অঙ্কন করেছেন। বর্ণনা করেছেন তৎকালীন স্বার্থান্ধ, অত্যাচারী এবং পরচর্চা-পরনিন্দা মগ্ন সমাজের চিত্র। সেখানে দেখা যায়, নিজের স্বার্থ উদ্ধারের জন্য মৃত্যুঞ্জয়ের খুড়া মৃত্যুঞ্জয় সম্পর্কে নানা কুৎসা রটনা করে। বিয়ে করার অপরাধে সাপুড়ে বিলাসী ও কুলীন বংশীয় মৃত্যুঞ্জয়ের প্রতি ধর্মের দোহাই দিয়ে নানাভাবে অত্যাচার করে। অসুস্থ অবস্থায় মৃত্যুঞ্জয়ের কোনো খোঁজখবর না নিলেও মৃত্যুর পর তার সব সম্পত্তি দখল করে। সমাজের অন্যান্য মানুষও অন্যায়ের প্রতিবাদ না করে খুড়াকে সমর্থন করে। কেননা পিতৃমাতৃহীন মৃত্যুঞ্জয় ছিল অসহায় এবং খুড়া ছিল সমাজপতির আসনে।এ বিষয়টি ‘বিলাসী’ গল্পের পাশাপাশি হাসান সাহেবের জীবনের ঘটনায়ও স্পষ্ট হয়ে ওঠে। তিনি গ্রামের বিদ্যালয়ের শিক্ষক। সমাজে নেই তার কোনো প্রতিপত্তি, নেই কোনো ক্ষমতার জোর। তাই অসুস্থ হয়েও ১৫ বছরের মাতৃহীন মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় পতিত হলেও কেউ তাদের খোঁজখবর নিতে আসেনি, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। এমন অবস্থায় হাসান সাহেবের একজন প্রাক্তন ছাত্র তাঁর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু পরনিন্দা ও পরচর্চায় কলুষিত গ্রামের লোকজন এ ঘটনাকে কেন্দ্র করে কুৎসা রটাতে থাকে যে ছেলেটির সঙ্গে তার মেয়ের সম্পর্ক গড়ে উঠছে এবং বাবা হয়েও তিনি এ ব্যাপারে অসহযোগিতা করেছেন। মূল্যবোধের চরম অবক্ষয় না ঘটলে একজন শিক্ষক ও তাঁর মেয়ে সম্পর্কে এ ধরনের কুৎসা রটনা করা সম্ভব নয়।উত্তর: ঘ. ‘বিলাসী’ গল্পে গল্প কথক ন্যাড়া আমাদের গ্রামীণ সমাজব্যবস্থাকে এবং সমাজের মানুষকে কটাক্ষ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। পল্লিগ্রাম সম্পর্কে এমন জনশ্রুতি রয়েছে যে গ্রামের সব মানুষ পরম আত্মীয়ের মতো বসবাস করে এবং একজনের বিপদে-আপদে সবাই সহযোগিতা করতে এগিয়ে আসে। কিন্তু প্রকৃতপক্ষে বেশির বাগ ক্ষেত্রেই এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়।‘বিলাসী’ গল্পে পিতৃমাতৃহীন মৃত্যুঞ্জয় মুমূর্ষু অবস্থায় দীর্ঘকাল অতিবাহিত করলেও তার খুড়া বা গ্রামের লোকজন তাকে কোনো রকম সহযোগিতা করেনি। এমনকি ভালো-মন্দের খোঁজখবর নেয়নি। কিন্তু বিলাসীকে বিয়ে করার অপরাধে গ্রামের লোক দল বেঁধে তাদের অত্যাচার করে এবং অন্নপাপের জন্য মৃত্যুঞ্জয়কে দায়ী করে। অথচ বিলাসীই যে দিনরাত পরিশ্রম করে সেবাযত্নে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছে, সে বিষয়ে কেউ কোনো ভ্রুক্ষেপ করেনি। একই চিত্র দেখতে পাই হাসান সাহেবের ক্ষেত্রেও। তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েন। তাঁর একমাত্র মাতৃহীন মেয়েটি কী করবে বুঝতে পারছিল না। কিন্তু তাঁদের এ অসহায় অবস্থার কথা জেনেও পাড়া বা গ্রামের লোক কোনো সহযোগিতা করেনি। এমতাবস্থায় হাসান সাহেবের এক প্রাক্তন ছাত্র তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। প্রিয় শিক্ষকের খোঁজখবর রাখা, নিয়মিত ওষুধ-পথ্যের ব্যবস্থা করা ইত্যাদি কাজে আসা-যাওয়াকে গ্রামের লোকজন বাঁকা দৃষ্টিতে দেখে। একসময় গ্রামের লোকজন শিক্ষকের সেই ছাত্র ও তাঁর মেয়েকে নিয়ে কুৎসা রটাতে থাকে এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে বলে ইঙ্গিত করে। সুতরাং দেখা যাচ্ছে যে ‘বিলাসী’ গল্পের পরিপ্রেক্ষিতে প্রশ্নোক্ত উক্তিটি যেমন সঠিক নয়, ঠিক তেমনি উদ্দীপকের হাসান সাহেবের প্রেক্ষাপটেও এটি প্রযোজ্য নয়।