বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নারী’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# শিক্ষিত চাকরিজীবী সুমি বিয়ে করে এসএসসি পাস করা সুমনকে। বিয়ের পর সুমিই স্বামীকে সব ধরনের সহযোগিতা দিয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেয়। সুমির আর্থিক, মানসিক সহযোগিতা এবং প্রেরণাশক্তি লাভ করেই সুমন আজ প্রতিষ্ঠিত।প্রশ্ন: ক. ‘নারী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?প্রশ্ন: খ. ‘সে যুগ হয়েছে বাসি’—কথাটি কোন অর্থে বলা হয়েছে?প্রশ্ন: গ. উদ্দীপকে সুমির অবদানকে ‘নারী’ কবিতায় কীভাবে মূল্যায়ন করা হয়েছে, তা বর্ণনা করো।প্রশ্ন: ঘ. মূলভাব এক হলেও অনুচ্ছেদটি ‘নারী’ কবিতার সামগ্রিক রূপকে প্রকাশ করেনি—কথাটির যৌক্তিকতা নিরূপণ করো।উত্তর: ক. ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলাম বিরচিত ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।উত্তর: খ. একসময় ছিল যখন পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের রাখা হতো ঘরের ভেতরে। নারীদের ভাবা হতো পুরুষের দাসী। তাদের শিক্ষা-সংস্কৃতির কোনো সুযোগ দেওয়া হতো না। এমনিভাবে নারীসমাজকে কোণঠাসা করে রাখাটাই ছিল বিগত যুগের সমাজব্যবস্থা। এ সময়কেই বলা হয়েছে সে যুগ। আজ সে যুগ পাল্টে সূচনা ঘটেছে নতুন যুগের। এখন আর নারীকে চার দেয়ালের মাঝে আবদ্ধ রাখার সুযোগ নেই। তারা এখন নিজের অধিকার সম্পর্কে সচেতন। তারা তাদের লক্ষ্য অর্জনে অটল, অবিচল। কবি কাজী নজরুল ইসলামও ‘নারী’ কবিতায় নারী-পুরুষের সমমর্যাদাকে স্বীকৃতি দিয়েছেন। তাই বলা যায়, নারী এখন পুরুষের মতোই সমাজ ও রাষ্ট্রের যেকোনো উন্নয়নমূলক কাজে সমমর্যাদার অধিকারী।উত্তর: গ. উদ্দীপকে সুমি একজন শিক্ষিত চাকরিজীবী নারী। অথচ তার স্বামী এসএসসি পাস করা এক যুবক। এ ক্ষেত্রে সুমি তার স্বামীকে ছোট করে না দেখে, নিজের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে তাকে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে। আজ সে প্রতিষ্ঠিত। এখানে সুমির অবদান আর অনুপ্রেরণাই সুমনকে শক্তি ও সাহস জুগিয়েছে বড় হতে। তাই তো বলা যায়, একজন নারী হয়েও পুরুষের যেকোনো বিজয়ে তার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘নারী’ কবিতাটির মধ্যেও কবি কাজী নজরুল ইসলাম পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাকে সমান মর্যাদার অধিকারী বলে দাবি করেছেন। কারণ, শুধু বাহ্যিক কাজেই নয়, সমাজ ও সংসারের অন্তঃপুরে থেকে নারীই যুগ যুগ ধরে পুরুষের যেকোনো কাজে প্রেরণা জোগায়। পৃথিবীতে যত বড় বড় জয়, যত কল্যাণকর মহান সৃষ্টি—সবকিছুর মূলেই রয়েছে নারীর ত্যাগ, তিতিক্ষা আর বেদনার অশ্রু। নারী শুধু পুরুষের সহচরী নয়, সে সহকর্মী এবং সহযোগী হিসেবে দেশ ও জাতির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। আর উদ্দীপকে সুমির অবদানের মধ্যেও সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।উত্তর: ঘ. সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত ‘নারী’ কবিতাটিতে কবি মানবসভ্যতা বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীর সমান অবদানকে গুরুত্বারোপ করেছেন।এ বিশ্বের যা কিছু মহান ও কল্যাণকর, সব সৃষ্টির মূলেই রয়েছে নারীর অসামান্য অবদান। অথচ এ দেশের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের রাখা হয়েছে কোণঠাসা করে। নারীর স্বতন্ত্র সত্তার কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। নারীকে কখনো কন্যারূপে, কখনো মাতারূপে, কখনো পত্নীরূপে গণ্য করা হয়েছে। কোনো সংগ্রামের ইতিহাসে পুরুষের রক্তপাতের কথা লেখা থাকলেও নারীর বিধবা হওয়ার বেদনাকে স্থান দেওয়া হয়নি। মায়ের হূদয় উজাড় করা স্নেহ-মমতাকে আশীর্বাদ মেনে, প্রিয়তমা স্ত্রীর অনুপ্রেরণা এবং ভালোবাসাকে হূদয়ে ধারণ করে যে বীর যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, তার নামটি স্মৃতিস্তম্ভের গায়ে লেখা থাকলেও ওই নারীর নামটি কোথাও উল্লেখ থাকে না। এভাবেই নারীকে অবমূল্যায়ন করা হয়েছে। তবে নারীরা আজ সে অন্ধকার দুর্ভেদ্যকে অতিক্রম করে সম্মুখে অগ্রসর হয়েছে। বন্দিত্বের শৃঙ্খল ভেঙে আজ তারা মুক্তির লক্ষ্যে সোচ্চার। উদ্দীপকে সুমি তার স্বামীকে মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে যোগ্য করে তুলেছে। তার স্বামীর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সুমির একক অবদানকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর নারী কবিতাটিতে শুধু নারীর অবদানই নয়, নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কবি নারী-পুরুষের ভূমিকাকে সমান চোখে দেখেছেন। আগের সমাজব্যবস্থা থেকে বর্তমান অবস্থা ভিন্নতর। নারী এখন পুরুষের পাশাপাশি সমমর্যাদার আসনে উপবিষ্ট। তাই বলা যায় অনুচ্ছেদটিতে ‘নারী’ কবিতার সামগ্রিক রূপ প্রকাশ করেনি।