বাংলা ১ম পত্র
অতিথির স্মৃতি প্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। আজ বাংলা ১ম পত্রের ‘অতিথির স্মৃতি’ গল্প নিয়ে আলোচনা করবো।গল্প পড়ে যা শিখব:১. মানবেতর প্রাণীর প্রতি মানুষের সহানুভূতির ধরন।২. সহানুভূতিশীল মানুষের প্রতি জীবজন্তুর প্রতিদানের উদাহরণ।৩. জীবজন্তুর প্রতি সহানুভূতিহীন মানুষের ধরন।মূলকথা: মানবেতর একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠে একটি সম্পর্ক। সে সম্পর্কটি মমত্বের। মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় নানা প্রতিকূলতার কারণে। আবার এই সম্পর্কের সূত্র ধরে একজন মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ হয়ে উঠতে পারে নির্মম ও কঠিন। সম্পর্কের এই বিভিন্ন ধরনের রূপই তুলে ধরা হয়েছে এ গল্পে।প্রশ্ন: দেওঘরে গলাভাঙা লোকটি একঘেয়ে সুরে কী গান গাইত?উত্তর: ভজনগান।প্রশ্ন: পাখিদের মধ্যে একটু দেরি করে আসত কারা?উত্তর: হলদে রঙের এক জোড়া বেনে-বউ পাখি।প্রশ্ন: ব্যাধের ব্যবসা কী?উত্তর: পাখি চালান দেওয়া।প্রশ্ন: বেনে-বউ পাখি জোড়া কবে ফিরে এসেছিল?উত্তর: তিন দিন পর।প্রশ্ন: দেওঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল?উত্তর: মেয়েদের।প্রশ্ন: পা ফোলা মেয়েদের কী রোগ ছিল?উত্তর: বেরিবেরি।প্রশ্ন: কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো?উত্তর: একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে।প্রশ্ন: সন্ধ্যার আগেই কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল?উত্তর: বাত ব্যাধিগ্রস্তদের।প্রশ্ন: অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল কে?উত্তর: একটি কুকুর।প্রশ্ন: লেখক অতিথিশালায় কাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন?উত্তর: একটি কুকুরকে।প্রশ্ন: লেখক কুকুরটিকে খেতে দেওয়ার জন্য প্রথম দিন কাকে নির্দেশ দিয়েছিলেন?উত্তর: অতিথিশালার চাকরকে।প্রশ্ন: কুকুরটিকে খেতে দেওয়ার জন্য লেখক দ্বিতীয় দিন কাকে নির্দেশ দেন? উত্তর: অতিথিশালার বামুনঠাকুরকে।প্রশ্ন: অতিথিশালার বাড়তি খাবারের প্রবল অংশীদার কে ছিল?উত্তর: বাগানের মালির মালিনী।প্রশ্ন: গল্পকথক দেওঘরে গিয়েছিলেন কেন?উত্তর: গল্পকথক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন।বায়ু পরিবর্তন বলতে খোলামেলা স্বাস্থ্যকর পরিবেশে কিছুদিনের জন্য ভ্রমণকে বোঝায়। এর ফলাফল সম্পর্কে গল্পকথকের ধারণা খুব ইতিবাচক ছিল না। তবু চিকিৎসকের নির্দেশ পালনের জন্য তিনি দেওঘর নামের জায়গাটিতে গিয়েছিলেন।প্রশ্ন: ‘সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল’ কেন?উত্তর: হলুদ রঙের বেনে-বউ পাখি জোড়া ফিরে আসার কারণে গল্পকারের ভাবনা ঘুচে গিয়েছিল।লেখক দেওঘরে প্রতিদিন যে বেনে-বউ পাখি জোড়া দেখতেন, হঠাৎ দুদিন তারা না এলে তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি ভেবেছিলেন, হয়তো ব্যাধেরা তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু তিন দিন পর যখন তিনি পাখি দুটিকে আবার দেখতে পেলেন, তখন দুর্ভাবনা থেকে একেবারে মুক্তি পেয়েছিলেন।প্রশ্ন: ‘খোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন’—কথাটি কেন বলা হয়েছে?উত্তর: বেরিবেরিতে আক্রান্ত মেয়েদের পায়ের সৌন্দর্যহানি আড়াল করার প্রচেষ্টাকে লেখক কটাক্ষ করেছেন উক্তিটির মাধ্যমে।বেরিবেরিতে আক্রান্ত অল্পবয়সী মেয়েগুলো তাদের খোলা পা যাতে অন্যরা দেখতে না পায়, সে জন্য তা আড়াল করে রাখত। কেউ গরমের মধ্যেও মোজা পরে, কেউ মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরে পায়ের খোলা অংশ লুকাত। এ ব্যাপারটি লেখকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে বলেই তিনি অনুরূপ মন্তব্য করেছেন।প্রশ্ন: ‘দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর’—কথাটি ব্যাখ্যা করো।উত্তর: দেওঘরে দেখা দরিদ্র ঘরের মেয়েটির শারীরিক অবস্থা প্রসঙ্গে লেখক এ কথাটি বলেছেন।লেখক পথের ধারে বসে বৈকালিক ভ্রমণে বেরোনো রোগীদের লক্ষ করতেন। বেরিবেরিতে আক্রান্ত রোগীদের মধ্যে একটি অল্পবয়সী মেয়ের শরীর ছিল রোগা, চেহারা বিবর্ণ। তার চলার শক্তি ছিল না, অথচ কোলে একটি শিশু। উপরের উক্তিটি মেয়েটির করুণ অবস্থাকেই তুলে ধরেছে।প্রশ্ন: ‘হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই’—কথাটি কেন বলা হয়েছে?উত্তর: লেখক তাঁর প্রিয় কুকুরটির প্রতি সবার অবহেলা লক্ষ করে এ কথাটি বলেছেন।দেওঘরে লেখকের দেখা কুকুরটি ছিল সবার অবহেলার পাত্র। লেখকের নির্দেশ সত্ত্বেও অতিথিশালার লোকেরা তাকে খেতে দেয়নি। মালির বউ তাকে তাড়িয়ে দিয়েছে। চাকরদের ভয়ে অতিথিশালার বাগানে প্রবেশ করতে পারত না কুকুরটি। এসব কারণে লেখকের কাছে মনে হয়েছিল, কুকুরটির মতো অবহেলিত জীব শহরে আর নেই।