বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  গদ্যপ্রিয় ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। তোমাদের জন্য বাংলা ১ম পত্রের গদ্য অংশ থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে বহুনির্বাচনী প্রশ্নোত্তরগুলো পড়বে। দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ১৩। দুর্নীতি বিস্তারে বাংলাদেশের কোন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব সবচেয়ে বেশি?ক. শিক্ষা ক্ষেত্রে খ. গণমাধ্যমে গ. প্রশাসনে ঘ. বিচার বিভাগে।১৪। Corruptus শব্দটি এসেছে কোন ভাষা থেকে?ক. আরবি খ. ফারসি গ. ইংরেজি ঘ. ল্যাটিন১৫। দুর্নীতির কারণে—i. গরিব মানুষ বড়লোক হয় ii. মুষ্টিমেয় লোক সম্পদশালী হয় iii. ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পায়নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii# অনুচ্ছেদটি পড়ে ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।ব্যবসায়ী মিজান তাঁর বন্ধুদের নিয়ে বাজার থেকে বেশ কিছু চাল কিনে মজুদ করেন এবং একটি নির্দিষ্ট দামের নিচে চাল বিক্রি না করার সিদ্ধান্ত নেন।১৬। মিজানের আচরণের কারণে সমাজে যে সমস্যা দেখা দেবে তা ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধের আলোকে জবাব দাও।ক. ভোগবাদী প্রবণতা বাড়বে খ. মুদ্রাস্ফীতি ঘটবে গ. জবাবদিহির অভাব হবে ঘ. মূল্যবোধের অবক্ষয় ঘটবে#উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।বন বিভাগের কর্মকর্তা ওসমান সাহেব অঢেল সম্পত্তির অধিকারী। নির্বিচারে বৃক্ষ ও সংরক্ষিত পশুপাখি পাচার করে তিনি এই অবৈধ সম্পত্তি গড়েন।১৭। ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধের কোন দিক উদ্দীপকের ওসমান সাহেবের কর্মে ফুটে উঠেছে?ক. দায়িত্বে অবহেলা খ. ভোগবাদী প্রবণতা গ. নিষ্ঠার অভাব ঘ. সুক্ষ্ম ও সৎ চর্চার অভাব১৮। ওসমান সাহেবের কর্মকাণ্ড আর্থসামাজিক জীবনে যে প্রভাব ফেলবে তা হলো—i. মূল্যবোধের অবক্ষয় ii. আয়-ব্যয়ের অসামাঞ্জস্যতা iii. নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii অপরাহ্নের গল্প ১. এইডস রোগটি কত সালে প্রথম ধরা পড়ে?ক. ১৯৮১ সালে খ. ১৯৮৩ সালে গ. ১৯৮৭ সালে ঘ. ১৯৯৪ সালে ২. জাতিসংঘে যে জন্য এইডসবিষয়ক সংস্থা গঠিত হয়েছে, তা—ক. গবেষণার খ. চিকিৎসার গ. সচেতনতার ঘ. আন্দোলনের ৩. HIV-এর পূর্ণরূপ কোনটি?ক. Human Immunodeficiency virus খ. Humane Immune Deficiency Virus গ. Human Immune Virus ঘ. Humane Immune Virus৪. ‘অপরাহ্নের গল্প’ নামকরণে কী ইঙ্গিত করা হয়েছে?ক. শেষ বয়সের ইঙ্গিত খ. বিকেল বেলার আমেজ গ. ধূসর বর্তমানের আবহ ঘ. জীবনের শেষ পরিণতির।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরদুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ: ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ।অপরাহ্নের গল্প: ১. ক ২. গ ৩. ক ৪. ঘ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল