বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরপ্রিয়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের কবিতা অংশের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। পাছে লোকে কিছু বলে১৬. কবি কামিনী রায় আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যান?ক. ছোট হওয়ার ভয়ে খ. সাহায্য করার ভয়েগ. সমালোচনার ভয়ে ঘ. রোগাক্রান্ত হওয়র ভয়ে১৭. মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কবি কামিনী রায় কেন দলের সঙ্গে মিশতে পারেন না?ক. সহযোগিতার ভয়ে খ. দুর্বলতার কারণেগ. হতাশার কারণে ঘ. ভয়ভীতির কারণে১৮. মনের দৃঢ় ইচ্ছেগুলো কেন পূরণ হয় না?ক. দ্বিধার কারণে খ. চিন্তার কারণেগ. হতাশার কারণে ঘ. ভীরুতার কারণে১৯. কবি কামিনী রায় রচনা করেছেন—ক. মানবধর্ম কবিতাটি খ. পাছে লোকে কিছু বলেগ. বঙ্গভূমির প্রতি কবিতাটি ঘ. নারী কবিতাটি২০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহূত ভাষা হচ্ছে—ক. চলিত খ. সাধু গ. চলিত ও সাধু ঘ. আঞ্চলিক২১. কোন কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণ—ক. অর্থের অভাবে খ. লোকলজ্জাগ. স্বাধীনতাহীনতা ঘ. সংকল্প২২. ‘কাজ’ কোন জাতীয় শব্দ?ক. তৎসম খ. অর্ধতৎসম গ. তদ্ভব ঘ. দেশি২৩. কবি কামিনী রায়ের কবিতার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য?ক. ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব খ. মাইকেল মধুসূদন দত্তের প্রভাবগ. লালন শাহর প্রভাব ঘ. রবীন্দ্রনাথের প্রভাব২৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত?ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা খ. পরোপকারিতাগ. স্বাধীন চিন্তা ঘ. সাহসিকতা২৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মূল লক্ষ্য হচ্ছে—ক. সংকল্পহীনতা খ. নিঃসংকোচে পথ চলাগ. সংশয়ে টলা ঘ. সমালোচনাকে ভয় করা২৬. ‘হূদয়ে বুদ্বুদ মতো, উঠে শুভ্র চিন্তা কত’ এখানে শুভ্র কথাটি কী অর্থে ব্যবহূত হয়েছে?ক. সাদা খ. তুষার গ. পরিষ্কার ঘ. কোমল২৭. সন্ধির নিয়মে ‘সংকল্প’ শব্দটির সঠিক বিশ্লেষণ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?ক. সং+কল্প খ. সংক+ল্প গ. সম+কল্প ঘ. সংকল+প২৮. কবি কামিনী রায়ের জন্মপরিচয় পাওয়া যায় কোন সালের মধ্যে?ক. ১৮৬৪-১৯৩৩ খ. ১৮৮৬-১৯৩৩গ. ১৮৩৩-১৯৩৩ ঘ. ১৮৬৪-১৯৬৪২৯. কবিতার প্রধান বাহন—ক. বক্তব্য খ. ভাব গ. ভাষা ঘ. মন্তব্য৩০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কোন ছন্দে লিখিত?ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর।বাংলা: সঠিক উত্তরপাছে লোকে কিছু বলে: ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল