বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর  প্রিয়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের কবিতা অংশের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। আবার আসিব ফিরে৫. দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে?ক. শঙ্খচিলের খ. কাকের গ. লক্ষ্মীপেঁচার ঘ. বকের৬. ‘নবান্ন’ শব্দের অর্থ কী?ক. নতুন দিন খ. নতুন ভাত গ. উৎসব ঘ. নতুন মাস৭. ‘আবার আসিব ফিরে’ কোন-জাতীয় রচনা? ক. কবিতা খ. ছোটগল্প গ. নাটক ঘ. প্রবন্ধ৮. কবি জীবনানন্দ দাশ কিসের বেশে ফিরে আসতে চান?ক. শকুনের বেশে খ. ইগলের বেশেগ. কোকিলের বেশে ঘ. শঙ্খচিলের বেশে৯. কবি কী হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন?ক. দোয়েল খ. শঙ্খচিল গ. কাক ঘ. শালিক১০. কবি কী হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন? ক. হাঁস খ. রাজহাস গ. ডাহুক ঘ. বালিহাঁস১১. ‘ডাকিতেছে’ শব্দটির ভাষারূপ কী?ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. তৎসম১২. জীবনানন্দ দাশ নিহত হন—ক. বিমান দুর্ঘটনায় খ. লঞ্চ দুর্ঘটনায়গ. ট্রেন দুর্ঘটনায় ঘ. ট্রাম দুর্ঘটনায়১৩. জীবনানন্দ দাশ ছিলেন—ক. প্রেমিক কবি খ. প্রকৃতিপ্রেমিক কবিগ. ভ্রমণপ্রেমিক কবি ঘ. ক্রীড়াপ্রেমিক কবি১৪. কবি কী রূপে বাংলার নদী-মাঠ-খেত ভালোবেসে ফিরে আসবেন?ক. লক্ষ্মীপেঁচা খ. শঙ্কচিল, শালিকগ. ভোরের কাক ঘ. কিশোরী১৫. সারাদিন কে সাঁতার কেটে জলে ভাসবে?ক. কিশোরী খ. জীবনানন্দ দাশগ. হাঁস ঘ. কিশোর১৬. ‘জলাঙ্গী’ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ.দ্বন্দ্ব১৭. কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে—ক. জন্মভূমির তুচ্ছ জিনিসগুলো খ. জন্মভূমির জলাশয়গ. জন্মভূমির গাছপালা ঘ. জন্মভূমির মাটি ও মানুষ১৮. নিচের কোনটি ‘জলাঙ্গী’ শব্দের ব্যাসবাক্য?ক. জলরূপ অঙ্গ খ. জল যে অঙ্গীগ. জল যার অঙ্গে ঘ. জলের অঙ্গ১৯. সাহিত্যক্ষেত্রে জীবনানন্দ দাশের প্রধান পরিচয় হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?ক. গল্পকার খ. প্রাবন্ধিক গ. ঔপন্যাসিক ঘ. কবি২০. বেলী ফুলের সুবাস অনেক মোহনীয়। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য আছে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন ফুলে?ক. কলমি খ. চাঁপা গ. রজনীগন্ধা ঘ. হাসনাহেনা২১. ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা নিচের কোনটি?ক. আবার আসিব ফিরে খ. বনলতা সেনগ. ঝরাপালক ঘ. ধূসর পাণ্ডুলিপি।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরআবার আসিব ফিরে: ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. ক। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল