বাংলা ১ম পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। নদীর স্বপ্ন২৬। ‘রুপালি ইলিশ’ বাংলাদেশের কোন দিকটি উন্মোচিত করে?ক. ইতিহাস খ. ঐতিহ্য গ. গর্ব ঘ. প্রকৃতিসঠিক উত্তর: খ. ঐতিহ্য ২৭। ‘কারসাজি’ বলতে বোঝায়—ক. ‘কূটকৌশল খ. চালাকি গ. ফন্দি ঘ. সব কটিসঠিক উত্তর: ঘ. সব কটি২৮। ‘নদীর স্বপ্ন’ কবিতার আঙ্গিক রূপায়নের বিষয়—ক. শিশুমনের কল্পনাশক্তি খ. শিশুমনের পাকামিগ. বৃদ্ধমনের কল্পনাশক্তি ঘ. বৃদ্ধমনের ছেলেমিসঠিক উত্তর: ক. শিশুমনের কল্পনাশক্তি ২৯। ‘নদীর স্বপ্ন’ কবিতাটি পাঠের মাধ্যমে—ক. কিশোরদের কল্পনাশক্তির প্রসার ঘটবেখ. প্রকৃতি ও দেশের প্রতি আকর্ষণ বাড়বেগ. ভাইবোনের মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হবে ঘ. সব কটিসঠিক উত্তর: ঘ. সব কটি৩০। ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহূত শব্দটি হলো—ক. ঝলঝল খ. সংস্কৃত গ. ঝলমল ঘ. ঝুপঝাপসঠিক উত্তর: গ. ঝলমল জাগো তবে অরণ্য কন্যারা১। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন—ক. ১৯১০ খ্রিষ্টাব্দে খ. ১৯১১ খ্রিষ্টাব্দে গ. ১৯১২ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১৩ খ্রিষ্টাব্দেসঠিক উত্তর: খ. ১৯১১ খ্রিষ্টাব্দে ২। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন—ক. সাতক্ষীরা জেলায় খ. বরিশাল জেলায়গ. খুলনা জেলায় ঘ. যশোর জেলায়সঠিক উত্তর: খ. বরিশাল জেলায়৩। কোনটি স্মৃতিমূলক রচনা—ক. কাজল খ. কেয়ার কাঁটা গ. একাত্তরের ডাইরি ঘ. পূরবীসঠিক উত্তর: গ. একাত্তরের ডাইরি ৪। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?ক. গোলাপ খ. অরণ্য গ. মৌসুমি ফুল ঘ. শাপলা ফুলসঠিক উত্তর: গ. মৌসুমি ফুল৫। আনন্দ কার জন্য আনবে?ক. মানুষের খ. আত্মার জন্য গ. সবার জন্য ঘ. ক্ষুধার্তেরসঠিক উত্তর: খ. আত্মার জন্য৬। কবি কী জন্য ব্যথিত?ক. প্রকৃতির ধ্বংসে খ. স্বামী মারা গেছেগ. গরিব বলে ঘ. পৃথিবী দুঃখেসঠিক উত্তর: ক. প্রকৃতির ধ্বংসে ৭। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন কাব্য থেকে নেওয়া?ক. উদাত্ত পৃথিবী খ. সাঁঝের মায়াগ. মায়া কাজল ঘ. ইতল বিতলসঠিক উত্তর: ক. উদাত্ত পৃথিবী ৮। ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?ক. মালা খ. শাড়ি গ. কাঁকন ঘ. ফুলসঠিক উত্তর: গ. কাঁকন ৯। ‘বহ্নি’ শব্দের অর্থ কী?ক. আগুন খ. অধর গ. পানি ঘ. বায়ুসঠিক উত্তর: ক. আগুন ১০। ‘ম্লান’ শব্দের অর্থ কী?ক. মলিন খ. তাজা গ. ভেজা ঘ. শুকনাসঠিক উত্তর: ক. মলিন।১১। ‘মুমূর্ষু’ শব্দের অর্থ কী?ক. মৃত খ. মৃতপ্রায় গ. জীবন্ত ঘ. সজীবসঠিক উত্তর: খ. মৃতপ্রায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল