বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রার্থী২৫। ‘স্যাঁতসেঁতে ভেজা’ ঘর দিয়ে কবি কী ফুটিয়ে তুলেছেন?ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা খ. অসহায়দের অবস্থাগ. কবির অবস্থা ঘ. মানুষের অবস্থাসঠিক উত্তর: ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা২৬। ‘প্রার্থী’ কবিতার মূল ভাববস্তু কোনটি?ক. সূর্যের বন্দনা খ. সূর্যকে গরিবের আশ্রয় হবার আহ্বানগ. উলঙ্গ ছেলেকে আশ্রয়ের আহ্বান ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বানসঠিক উত্তর: ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বান২৭। কবি কেন জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়ার প্রার্থনা করছেন?ক. কৃষকদের দুরবস্থা দেখে খ. রাস্তার উলঙ্গ ছেলের দুর্দশা দেখেগ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে ঘ. মানুষকে দেখেসঠিক উত্তর: গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে২৮। ‘প্রার্থী’ কবিতায় উলঙ্গ ছেলে কাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়েছে?ক. ভবঘুরে মানুষদের খ. অত্যাচারী জমিদারদেরগ. কোটিপতিদের ঘ. হাজারো সহায়-সম্বলহীন মানুষেরসঠিক উত্তর: ঘ. হাজারো সহায়-সম্বলহীন মানুষের২৯। ভিজে ভিজে ভাবযুক্ত অবস্থার পরিচয় পাওয়া যায় এমন শব্দটি হচ্ছে—ক. হিমাশীতল খ. স্যাঁতসেঁতে গ. তুষারের মতো ঘ. আড়ষ্টতাসঠিক উত্তর: খ. স্যাঁতসেঁতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল