বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। বাংলা ভাষার জন্মকথা১। হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ.১৯৪৮সঠিক উত্তর: গ. ১৯৪৭২। হুমায়ুন আজাদের জন্মস্থান কোন জেলায়?ক. বরিশাল খ. চুয়াডাঙ্গা গ. মুন্সিগঞ্জ ঘ. যশোরসঠিক উত্তর: গ. মুন্সিগঞ্জ ৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?ক. বৈদিক খ. সংস্কৃত গ. মাগধী ঘ. অপভ্রংশসঠিক উত্তর: ঘ. অপভ্রংশ৪। আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?ক. বাংলা খ. ইংরেজি গ. আরবি ঘ. ফারসিসঠিক উত্তর: ক. বাংলা ৫। সংস্কৃত ভাষা খ্রিষ্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল?ক. ৪০০ অব্দের খ. ৫০০ অব্দের গ. ৬০০ অব্দের ঘ. ৭০০ অব্দেরসঠিক উত্তর: ক. ৪০০ অব্দের ৬। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী?ক. সংস্কৃত খ. বাংলা গ. বৈদিক ঘ. অপভ্রংশসঠিক উত্তর: গ. বৈদিক ৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?ক. বিকৃত খ. উন্নত গ. বিলীন ঘ. পরিমার্জিতসঠিক উত্তর: ক. বিকৃত ৮। মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখার সঙ্গে বাংলার কী আছে?ক. ঘনিষ্ঠতা খ. আত্মীয়তা গ. মিত্ররা ঘ. শত্রুতাসঠিক উত্তর: খ. আত্মীয়তা৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?ক. কতো নদী সরোবর খ. লালনীল দীপাবলিগ. অলৌকিক ইস্টিমার ঘ. জ্বলো চিতাবাঘসঠিক উত্তর: ক. কতো নদী সরোবর ১০। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি কে রচনা করেছেন?ক. হুমায়ুন আহমেদ খ. ড. মুহম্মদ শহীদুলাহগ. হুমায়ুন আজাদ ঘ. হুমায়ুন কবিরসঠিক উত্তর: গ. হুমায়ুন আজাদ ১১। ‘তরু’ শব্দের অর্থ কী?ক. গাছ খ. তরকারি গ. লতা ঘ. বাগানসঠিক উত্তর: ক. গাছ ১২। মানুষের মুখে মুখে ভাষার কী বদলে যায়?ক. ছন্দ খ. অলংকার গ. চিত্র ঘ. ধ্বনিসঠিক উত্তর: ঘ. ধ্বনি১৩। কোন ভাষার জন্মকথা নিয়ে হুমায়ুন আজাদ প্রবন্ধ রচনা করেছেন?ক. বাংলা খ. জার্মানি গ. হিন্দি ঘ. আর্যসঠিক উত্তর: ক. বাংলা ১৪। ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়?ক. মানুষের হাতে হাতে খ. মানুষের কানে কানেগ. মানুষের চোখে চোখে ঘ. মানুষের মুখে মুখেসঠিক উত্তর: ঘ. মানুষের মুখে মুখে১৫। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?ক. হয়েছে খ. হইয়াছে গ. হইতেছে ঘ. হইয়াছিলসঠিক উত্তর: ক. হয়েছে ১৬। হুমায়ুন আজাদ বেশি খ্যাতি পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন—ক. নাট্যকার হিসেবে খ. গল্পকার হিসেবেগ. গবেষক হিসেবে ঘ. ছড়াকার হিসেবেসঠিক উত্তর: গ. গবেষক হিসেবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল