বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ১ম পত্র  থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।                                                বই পড়া২০. কোনটির সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না?                                                                                                  ক. কর্মের খ. ধর্মের গ. পরীক্ষার ঘ. শিক্ষার                                                                                                           ২১. আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কেমন?ক. সনাতন খ. অবৈজ্ঞানিকগ. আধুনিক ঘ. ত্রুটিপূর্ণ                                                                       ২২. স্কুল-কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, শুধু তা-ই নয়, অনেক স্থলে কী?                                                                                           ক. ক্ষতিকর খ. বেমানানগ. অসংগতিপূর্ণ ঘ. মারাত্মক                                                                                                 ২৩. ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়—এই উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?                                                                                   ক. আমাদের রোগব্যাধি সম্পর্কেখ. আমাদের অশিক্ষা ও কুসংস্কার সম্পর্কেগ. আমাদের শিক্ষা-সম্পর্কিত দৃষ্টিভঙ্গি প্রসঙ্গেঘ. আমাদের কুঅভ্যাস সম্পর্কে

২৪. ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে সম্ভব হলেও সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত?

ক. কলেজে খ. লাইব্রেরিতে

গ. জাদুঘরে ঘ. স্কুলে

২৫. মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না?

ক. জীবন খ. আত্মা গ. মনুষ্যত্ব ঘ. বিবেক

২৬. জ্ঞানের ভান্ডার যে ধরনের ভান্ডার নয়, এ সত্যটি— ক. পরোক্ষ খ. প্রত্যক্ষ গ. চাক্ষুষ ঘ. ধ্রুব

২৭. মনকে কী রাখতে না পারলে জাতির প্রাণ স্ফূর্তি লাভ করে না?

ক. চাঙ্গা, উর্বর খ. সজাগ, সবল

গ. সরব, চাঙ্গা ঘ. উষ্ণ, সবল

২৮. ‘শিক্ষার অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

ক. শিক্ষার্জনের মাধ্যমেই জীবসত্তাকে টিকিয়ে রাখা

খ. শিক্ষা লাভ করার অর্থই হলো মনুষ্যত্ব জাগ্রত করা

গ. শিক্ষা লাভের মাধ্যমেই জীবনকে সাজানো

ঘ. শিক্ষার্জন মানেই বুদ্ধিমান মানুষ তৈরি হওয়া

২৯. ‘আমাদের জাত মানুষ হবে’ বলতে লেখক ‘বই পড়া’ প্রবন্ধে কী বুঝিয়েছেন?

ক. সবাই শিক্ষিত হবে খ. সবাই মর্যাদাবান হবে

গ. সবাই উন্নত হবে ঘ. সবাই সচেতন হবে

৩০. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক আমাদের দেশে সাহিত্যচর্চা প্রায় নেই বললেই চলে’ কেন বলেছেন?

ক. আমরা সাহিত্য ততটা বুঝি না

খ. সাহিত্য উদরপূর্তির কাজের লাগে না

গ. স্কুল-কলেজে পড়ার পর আর সময় থাকে না

ঘ. আমাদের অন্ন-বস্ত্রের চিন্তায় ব্যস্ত থাকতে হয়

৩১. ‘ডেমোক্রেসি সাহিত্যের মর্মকথা বোঝে না’ কারণ, এর কী নেই?

ক. বাজারমূল্য খ. মানবিক মূল্য

গ. সামাজিক মূল্য ঘ. জৈবিক মূল্য

৩২. ‘যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী’—এ কথার অর্থ কী?

ক. ধনার্জন জ্ঞানসাপেক্ষ

খ. জ্ঞানার্জন ধনসাপেক্ষ

গ. বিষয় দুটো পরিপূরক

ঘ. গরিবের ঘোড়ারোগ

৩৩. আমাদের শিক্ষাপদ্ধতি ভ্রান্ত কেন?

ক. শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল করে তৈরি করে বলে

খ. শিক্ষার্থীদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না বলে

গ. শিক্ষার্থীদের পড়াশোনার ঠিকমতো হয় না বলে

ঘ. শিক্ষার্থীদের সীমিতসংখ্যক বই পড়ানো হয় বলে

৩৪. ‘আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না’—এ প্রসঙ্গে লেখকের মতকে সমর্থন করে নিচের কোন বাক্যটি?

ক. আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই

খ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

গ. যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়

ঘ. ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়

৩৫. ‘France was saved by her idlers’-‘বই পড়া’ প্রবন্ধে এ উদ্ধৃতিটির উল্লেখ করে লেখক তৎকালীন ফ্রান্সের যে সমস্যার কথা তুলে ধরেছেন—

i. স্কুলপালানো ছেলের দল ভারী ছিল

ii. পাস না করা ছেলেদের দল ভারী ছিল

iii. ফরাসি শিক্ষাপদ্ধতি বেয়াড়া ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ও ii

বাংলা ১ম পত্র: সঠিক উত্তর

বই পড়া: ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল