বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (গদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।ছুটি১. ফটিক মামার বাড়ি থেকে কেন পালিয়েছিল?ক. বই হারিয়ে ফেলেছিল বলে খ. পরের পয়সা নষ্ট করছে ভেবে গ. স্কুলে যাওয়া থেকে রক্ষা পাবে বলেঘ. ব্যামো বাঁধালে মামির ওপর উপদ্রব হবে মনে করে২. ‘বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনে।’ বাক্যটি কী ধরনের?ক. উপহাসসূচক খ. শ্লেষাত্মক গ. বিদ্রূপাত্মক ঘ. ব্যঙ্গাত্মক৩. বালকদিগের সরদার কে?ক. মাখনলাল খ. ফটিক গ. বাঘা বাগদি ঘ. হীরণ ৪. নদীর ধারে শালকাষ্ঠ পড়ে ছিল কিসে রূপান্তরিত হওয়ার জন্য?ক. নৌকা খ. নৌকার গলুই গ. মাস্তুল ঘ. বৈঠা৫. অকাল তত্ত্বজ্ঞানী মানব কে?ক. ফটিক খ. মাখনলাল গ. বিশ্বম্ভর বাবু ঘ. বাঘা বাগদি৬. ‘ছুটি’ গল্পে নৌকাটি কী অবস্থায় ছিল?ক. ঘাটে বাঁধা খ. চলমান গ. অর্ধনিমগ্ন ঘ. সম্পূর্ণ ডুবন্ত৭. ফটিকের মামা কোথায় কাজ করতে গিয়েছিল?ক. দার্জিলিংয়ে খ. পশ্চিমে গ. ইংল্যান্ডে ঘ. ব্যাংককে৮. বালকের জন্য মাতৃভবন ছাড়া কোনো অপরিচিত স্থান কিসের মতো?ক. প্রবাসের মতো খ. স্বর্গের মতো গ. নরকের মতো ঘ. দেশের মতো৯. মামির স্নেহহীন চক্ষে ফটিক কিসের মতো?ক. চাঁদের মতো খ. আলোর মতো গ. শুভ গ্রহের মতো ঘ. দুর্গ্রহের মতো১০. ‘ঢের হয়েছে, ঢের হয়েছে। ওতে আর তোমার হাত দিতে হবে না।’ —এখানে ফটিকের প্রতি মামির কী আচরণ প্রকাশ পেয়েছে?ক. আন্তরিকতা খ. নিষ্ঠুর অবিচার গ. সহযোগিতা ঘ. মানসিক অত্যাচার১১. মায়ের প্রতি ফটিকের ভালোবাসা কেমন?ক. গভীর ভালোবাসা খ. অকৃত্রিম ভালোবাসা গ. কৃত্রিম ভালোবাসা ঘ. অবুঝ ভালোবাসা১২. ছেলেদের খেলার সময় ফটিক কী করত?ক. খেলায় অংশগ্রহণ করত খ. দূরের মাঠে চেয়ে থাকত গ. দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত ঘ. জানালায় দাঁড়িয়ে থাকত১৩. ফটিক কোন মাসে মায়ের কাছে যাওয়ার অনুমতি পায়?ক. ভাদ্র মাসে খ. কার্তিক মাসে গ. আশ্বিন মাসে ঘ. পৌষ মাসে১৪. স্কুলের ছুটি হবে কখন?ক. দুর্গাপূজার সময় খ. সরস্বতীপূজার সময় গ. পূজার সময় ঘ. মেলার সময়১৫. ‘ছুটি’ গল্পে রাত থেকে কিরূপ বৃষ্টি হচ্ছিল?ক. টিপটিপ বৃষ্টি খ. অঝোর ধারায় বৃষ্টি গ. শ্রাবণের বৃষ্টি ঘ. মুষলধারে শ্রাবণের বৃষ্টি১৬. পুলিশের গাড়িটি কখন বাড়ির সামনে এসে দাঁড়াল?ক. সন্ধ্যার সময় খ. ভোরবেলা গ. দুপুরবেলা ঘ. বিকেলবেলা১৭. ‘অবস্থা বড়ই খারাপ।’— ডাক্তার কথাটি কীভাবে জানালেন?ক. দুঃখিত মনে খ. চিন্তিত ও বিমর্ষ মুখে গ. বিষণ্ন মুখে ঘ. ভারাক্রান্ত মনে১৮. ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে?ক. মামা খ. পরিবেশ গ. মামি ঘ. মা১৯. দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?ক. মায়ের কথা খ. মাখনলালের কথা গ. গ্রামের কথা ঘ. বন্ধুদের কথা ২০. কলকাতায় ঘরের মধ্যে ফটিক কী রূপে ছিল?ক. আদরে খ. সম্মানে গ. তাচ্ছিল্যে ঘ. অনাদারে২১. ফটিককে কলকাতায় পাঠাতে মায়ের মনে কী দেখা দিল?ক. আপত্তি খ. আনন্দ গ. আশঙ্কা ঘ. কান্না২২. কোন সময়ের স্বাভাবিক ত্রুটিও অসহ্যবোধ হয়?ক. শৈশবের খ. যৌবনের গ. শৈশব ও যৌবনের ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরছুটি: ১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫.খ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. ঘ।