বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (গদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।জাগো গো ভগিনী৩। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল বক্তব্য কী?ক. নারীসমাজের সম্ভাবনা খ. নারীশিক্ষার গুরুত্ব গ. নারীর পশ্চাৎপদতা ঘ. নারীর অধিকার ৪। অশিক্ষিত চক্ষু কী দেখে?ক. মরীচিকা খ. ধূলি-কর্দম গ. ধোঁয়াটে বস্তু ঘ. অন্ধকার ৫। নারীর কাজ কেমন দরে বিক্রি হয়?ক. সস্তা দামে খ. নগণ্য দামে গ. বিনা মূল্যে ঘ. খুব নিম্নমূল্যে ৬। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধটি কোন নিবন্ধের অংশবিশেষ?ক. মনুষ্যত্ব খ. নারী জাতির অধিকার গ. নারী জাতির অবনতি ঘ. স্ত্রী জাতির অবনতি৭। ‘আমরা দুর্বলভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী’—সে দোষ কার?ক. নারীর নিজের খ. পুরুষের গ. সমাজের ঘ. ধর্মের ৮। কোন শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের একটা কুসংস্কার আছে?ক. আধুনিক শিক্ষা খ. মাদ্রাসা শিক্ষা গ. স্ত্রীশিক্ষা ঘ. কেতাবি শিক্ষা ৯। ‘জাগো গো ভগিনী’তে শিক্ষিত চক্ষু কী দেখে?ক. বিলাসব্যসন খ. শিক্ষার আলো গ. হীরা-মানিক ঘ. ধূলি-কর্দম ১০। ‘সম্মার্জনী’ শব্দের অর্থ কী?ক. সবার জন্য খ. ঝাড়ু/ঝাঁটা গ. সবাইকে ক্ষমা করা ঘ. দাঁতের মাজন১১। আমাদের প্রকৃত অবনতি দেখিয়ে দিচ্ছে কে?ক. বিবেক খ. শিক্ষা গ. চোখ ঘ. শিক্ষিত সমাজ ১২। ‘নীহার’ শব্দের অর্থ নিচের কোনটি?ক. বিধাতা খ. নরম মাটি গ. রাত্রিবেলা ঘ. হিমানী১৩। ‘নীলকান্ত মণি’ শব্দের অর্থ কী?ক. নীল আকাশ খ. নীল রঙের আকাশ গ. নীল রঙের মূল্যবান পাথর ঘ. নীল রং১৪। ‘পতিত পাবন’ শব্দের অর্থ কী?ক. অজ্ঞ লোক খ. জ্ঞানী লোক গ. মহামানব ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন১৫। আজকাল অধিকাংশ লোক স্ত্রীশিক্ষাকে কী মনে করেন?ক. অপ্রয়োজনীয় খ. চাকরি গ্রহণের উপায় গ. কুসংস্কার ঘ. অনাবশ্যক। ১৬। ‘স্ত্রীশিক্ষাকে নমস্কার’ কোন ধরনের উক্তি?ক. ঘৃণাসূচক খ. সম্মানসূচক গ. ব্যঙ্গাত্মক ঘ. নিরর্থক১৭। জীবিকা অর্জনের জন্য নারী শেষ পর্যন্ত কোথায় যেতে চেয়েছিল?ক. লন্ডনে খ. কেরানিগিরি গ. লেখাপড়া শিখতে ঘ. কৃষিক্ষেত্রে ১৮। নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হূদয় সবই দাসী হয়ে পড়ার কারণ কী?ক. কুশিক্ষা খ. শক্তির অভাব গ. নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হওয়া ঘ. পুরুষ শাসিত সমাজ১৯। নারীরা হীনতেজ হয়ে পড়েছে কেন?ক. বুদ্ধিবৃত্তির অনুশীলন না করার জন্য খ. দারিদ্র্যের জন্যগ. পুরুষ-প্রভুত্বের জন্য ঘ. ঈশ্বরের আশীর্বাদবঞ্চিত হয়ে পড়ার জন্য ২০। কীভাবে অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ করা যায়?ক. বিদ্যার্জনের মাধ্যমে খ. জ্ঞানচর্চার মাধ্যমে গ. ব্যয়ামের মাধ্যমে ঘ. বুদ্ধির চাল চেলে ২১। ‘কিন্তু সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে’ —কাদেরকে?ক. দেশপ্রেমিক মহাপুরুষদের খ. দেশের শিক্ষিত সমাজের গ. দুরন্ত পথিকের ঘ. নারী জাতিকে ২২। বেগম রোকেয়ার মতে, নারীর বর্তমান অবস্থানের জন্য দায়ী কে?i. নারীরাই ii. পুরুষশাসিত সমাজ iii. শিক্ষব্যবস্থা নিচের কোনটি সঠিক ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii২৩। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল লক্ষ্য কী?ক. পুরুষের মহিমা কীর্তন খ. বাংলার নারীসমাজের জাগরণ গ. নারীকে পর্দার অন্তরালে রাখা ঘ. নারীকে দিয়ে পুরুষের সেবা করানো।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরজাগো গো ভগিনী: ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ ২১ ঘ ২২. ক ২৩. খ।