বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভাষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্রের বঙ্গভাষা কবিতার একটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো। যেই দেশে যেই বাক্য কহে নরগণসেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।... ... ... ... ... ...দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়নিজ দেশী তেয়াগী কেন বিদেশ ন যায়।মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।দেশী ভাষা উপদেশ মনে হিত অতি \প্রশ্ন: ক. ‘বঙ্গভাষা’ কবিতার অষ্টকের মূলভাব কী?প্রশ্ন: খ. বিদেশি ভাষায় সাহিত্যচর্চায় কবি বিফল হলেন কেন, ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. কবিতাংশটির শেষ চরণ দুটিতে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের কোন পঙিক্তর ভাবার্থের প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. গঠনশৈলীর ভিত্তিতে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের সঙ্গে কবিতাংশটির একটি তুলনামূলক আলোচনা করো।উত্তর: ক. ‘বঙ্গভাষা’ কবিতাটির অষ্টকের মূলভাব হলো, মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা।উত্তর: খ. কবির একান্ত স্বপ্ন ও ইচ্ছা ছিল ইংরেজি সাহিত্যের কবি হওয়ার। এ লক্ষ্যকে সম্পূর্ণ করার নিমিত্তে তিনি পাশ্চাত্য সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সুদূর ইংল্যান্ডে অবস্থানকালে ইংরেজিতে রচিত ‘ক্যাপটিভ লেডি’ কাব্যটি সমাদর লাভ করেনি। এভাবে তিনি পাশ্চাত্য সাহিত্য সাধনায়, অর্থাৎ বিদেশি সাহিত্যচর্চায় বিফল হন।উত্তর: গ. কবিতাংশের শেষ চরণদ্বয়ে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের শেষ দুই পঙিক্তর ভাবার্থের প্রতিফলন ঘটেছে। উদ্ধৃতাংশে আমাদের মাতৃভাষা বাংলার মহিমা ফুটে ওঠেছে। ঐতিহ্যগতভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে যারা বসবাস করে আসছে, তারা সবাই বাংলাভাষী। এ ভাষাতেই তারা মনের যত ভাব প্রকাশ করে জীবন কাটিয়েছে স্বাচ্ছন্দ্যে। এ ভাষায় রচিত কাব্য-সাহিত্য এ দেশের মানুষকে দিয়েছে আনন্দ ও তৃপ্তি। কাজেই বাংলা ভাষাই এ দেশের মানুষের কাছে সবচেয়ে হিতকর, মঙ্গলজনক।‘বঙ্গভাষা’ কবিতায় ও শেষ দুই চরণে বাংলা ভাষার প্রতি গুরুত্ব ও মঙ্গলজনক দিকটি ফুটে উঠেছে। অবোধ ও অজ্ঞান কবি মাতৃভাষা বাংলাকে অবজ্ঞা করে বিদেশি ভাষাচর্চায় ব্রতী হয়েছিলেন। কিন্তু তাঁর প্রথম কাব্য ‘ক্যাপটিভ লেডি’ সমাদৃত না হওয়ায় তিনি বিফল হয়ে হতাশাগ্রস্ত হয়েছিলেন। এ সময় তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ঐশ্বর্যে চমৎকৃত হয়ে এ ভাষাতেই সাহিত্য রচনা আরম্ভ করেন এবং কবি ও নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। কাজেই বাংলা ভাষাভাষীদের জন্য মাতৃভাষা বাংলাই অধিকতর হিতকর।উত্তর: ঘ. গঠনশৈলীর দিক থেকে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের সঙ্গে কবিতাংশটির সামান্য মিল-অমিল রয়েছে। নিচে তার তুলনামূলক আলোচনা করা হলো।‘বঙ্গভাষা’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেটের গঠনপ্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট। একটি বিশেষ রূপকল্প ১৪টি চরণের মধ্যে একটি অখণ্ড মণ্ডল তৈরি করে। এর অষ্টকে যে ভাব প্রকাশিত হয়, ষটকে থাকে তার সম্প্রসারণ বা পরিণতি। অষ্টকে আটটি ও ষটকে ছয়টি চরণের প্রতিটিতে ৮+৬ মাত্রার দুটি পর্বে ১৪টি করে চরণ রয়েছে।এ কবিতার সনেটের অন্ত্যমিল গঘ ঘগ ঙঙ। ষটকের একাদশ ও দ্বাদশ চরণ পেত্রাকীয় এবং ত্রয়োদশ ও চতুর্দশ চরণ শেকসিপয়ারীয় রীতির প্রতিফলন ঘটেছে। ষটকে বর্ণিত হয়েছে স্বপ্ন নির্দেশে সাহিত্য ধারার পরিবর্তন এবং তাতে সিদ্ধি অর্জনের মাধ্যমে পরিতৃপ্তি। এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।কবিতাংশটি একট স্বভাষা ও স্বদেশ প্রেমমূলক গীতি কবিতার অন্তর্গত। এতে মাতৃভাষাপ্রীতি দৃঢ়ভাবে ফুটে উঠেছে। এটি অক্ষরবৃত্ত পয়ার ছন্দে রচিত। এর প্রতি চরণে ৮+৬ মাত্রার দুটি পর্ব রয়েছে। চরণগুলো ১৪ মাত্রার হলেও এটি সনেট বা চতুর্দশপদী কবিতা নয়। তা ছাড়া এটি ২০ চরণসংবলিত কবিতা ১৪ চরণ নয়। কবিতাংশে বাংলা ভাষাবিদ্বেষীদের প্রতি তীব্র কটাক্ষ যেমন প্রকাশিত হয়েছে, তেমনি মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা বিধৃত হয়েছে।