মাল্যদান
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘মাল্যদান’ নামক গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মাল্যদান গল্পের লেখক কে?
ক. হুমায়ূন আহমেদ খ. সেলিনা হোসেন
গ. ইমদাদুল হক মিলন ঘ. রণেশ দাশগুপ্ত
উত্তর: ঘ. রণেশ দাশগুপ্ত
২। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে?
ক. ১৬ ডিসেম্বর খ. ১৪ ডিসেম্বর গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ২৬ মার্চ
উত্তর: ক. ১৬ ডিসেম্বর
৩। শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ কোন ময়দানে দিয়েছিলেন?
ক. রমনা পার্কে খ. চন্দ্রিমা উদ্যানে গ. বলধা গার্ডেনে
ঘ. সোহরাওয়ার্দী উদ্যানে। উত্তর: ঘ. সোহরাওয়ার্দী উদ্যানে
৪। অধ্যাপক কামাল কোন জেলায় গিয়েছিলেন?
ক. ব্রাহ্মণবাড়িয়া জেলায় খ. বরিশাল জেলায়
গ. মাদারীপুর জেলায় ঘ. ঝালকাঠি জেলায়
উত্তর: ঘ. ঝালকাঠি জেলায়
৫। অধ্যাপক কামাল ঝালকাঠি গিয়েছিলেন কীভাবে?
ক. স্টিমারে খ. বিমানে গ. বাসে ঘ. মাইক্রোবাসে
উত্তর: ক. স্টিমারে
৬। ‘শিল্পীর স্বাধীনতা প্রশ্নে’ গ্রন্থটির লেখক কে?
ক. সেলিনা হোসেন খ. রণেশ দাশগুপ্ত গ. হুমায়ূন আহমেদ
ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়। উত্তর: খ. রণেশ দাশগুপ্ত
৭। কত সালে রণেশ দাশগুপ্ত জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৫ সালে খ. ১৯১০ সালে গ. ১৯১২ সালে ঘ. ১৯২০ সালে।
উত্তর: গ. ১৯১২ সালে
৮। রণেশ দাশগুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. দৈনিক ইত্তেফাক খ. দৈনিক প্রথম আলো
গ. দৈনিক আজাদ ঘ. দৈনিক সংবাদ
উত্তর: ঘ. দৈনিক সংবাদ
৯। রণেশ দাশগুপ্ত কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৯৫ সালে খ. ১৯৯৬ সালে গ. ১৯৯৭ সালে ঘ. ১৯৯৮ সালে
উত্তর: গ. ১৯৯৭ সালে
১০। ঝালকাঠি কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. সন্ধ্যা। উত্তর: ঘ. সন্ধ্যা
১১। মাথার দুটি খুলির নাম কী রাখা হলো?
ক. হীরা ও পান্না খ. পারুল ও সিতারা
গ. সুমি ও রুমি ঘ. জলি ও মলি
উত্তর: খ. পারুল ও সিতারা
১২। বধ্যভূমির উঁচু বেদিটি কী দিয়ে বাঁধানো?
ক. ইট খ. পাথর গ. কাঠ ঘ. লোহা। উত্তর: ক. ইট
১৩। বধ্যভূমিতে—
i. শহীদদের কবর দেওয়া হয় ii. নারী-পুরুষদের নির্বিচারে হত্যা করা হয়
iii. শহীদদের চিহ্নের খোঁজ করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (গ) ii ও iii
১৪। ওই সময় তিনি ছিলেন—
ক. প্রধান অতিথি খ. মুক্তিযোদ্ধা গ. বিশেষ অতিথি ঘ. প্রধান আলোচক
উত্তর: খ. মুক্তিযোদ্ধা
১৫। অধ্যাপক কামাল নতুন সমাজ গঠন নিয়ে আলোচনা করতেন, বই পড়াতেন কেন?
i. তিনি অধ্যাপক ছিলেন বলে ii. মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য
iii. সবাইকে নিয়ে সংসারের মতো পেতেছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) ii ও iii
উত্তর: (ঘ) ii ও iii
১৬। ‘মাল্যদান’ গল্পটির বিষয়বস্তু কী?
ক. ভাষা আন্দোলন খ. মুক্তিযুদ্ধ গ. বধ্যভূমি ঘ. চারণভূমি
উত্তর: গ. বধ্যভূমি
১৭। আলবদর শব্দের অর্থ কী?
ক. নক্ষত্র খ. তারা গ. অর্ধচন্দ্র ঘ. পূর্ণচন্দ্র
উত্তর: ঘ. পূর্ণচন্দ্র।
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা