
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
২১। ‘বাংলার আকাশ নিত্য প্রসন্ন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. আকাশের উদারতাকে খ. আকাশের শুভ্রতাকে
গ. আকাশের বিশালত্বকে ঘ. ঋতুর সৌন্দর্য বৈশিষ্ট্যকে
২২। ‘আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন’ বাক্যটি কোন অর্থটিকে বিশেষায়িত করছে?
ক. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. মানুষের অলসতা দূরীকরণ
গ. বিশ্ব দরবারে নিজেদের অবস্থান ত্বরান্বিত করা
ঘ. মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করা
২৩। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ১৩৪৯ বঙ্গাব্দে ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়। তখন খ্রিষ্টাব্দ ছিল—
ক. ১৯৩৮ খ. ১৯৮০ গ. ১৯৪২ ঘ. ১৯৪৪।
২৪। বিভূতিভূষণের পৈতৃক বাড়ি কোন গ্রামে?
ক. দেবানন্দপুর খ. মুরারিপুর গ. বারাকপুর ঘ. শ্রীপুর
২৫। ‘পড়ে পাওয়া’ রচনাটি কোন শ্রেণির?
ক. কিশোর গল্প খ. কিশোর উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. শিশুতোষ গল্প
২৬। ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষার্থীর মধ্যে কোন চেতনার সৃষ্টি করে?
ক. রাজনৈতিক খ. দেশাত্মবোধক
গ. সাংস্কৃতিক ঘ. নৈতিক
২৭। নিচের কোনটি বিভূতিভূষণের উপন্যাস?
ক. অরণ্যে নীলিমা খ. অরণ্য গোধূলি
গ. অরণ্য বহ্নি ঘ. আরণ্যক
২৮। কাপালি কেন গয়না গড়িয়ে এনেছিল?
ক. স্ত্রীকে খুশি করতে খ. ছোট মেয়ের বিয়ের জন্য
গ. বড় মেয়েকে দিতে ঘ. দ্বিতীয় বিয়ে করতে
২৯। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?
ক. ভালোবাসার খ. উপহাসের
গ. ঘৃণাবোধের ঘ. নিষ্ঠুরতার
৩০। ‘কাপালি’ কোন সমপ্রদায় হিন্দুবিশেষ?
ক. মত্স্যজীবী খ. আইনজীবী গ. তান্ত্রিক ঘ. শ্রমজীবী
৩১। কাপালি লোকটি কোথা হতে ফিরছিল?
ক. নির্বিষখোলার হাট থেকে খ. দরিরামপুর হাট থেকে
গ. কানকির হাট থেকে ঘ. জমিদার হাট থেকে
৩২। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয় কী?
ক. দায়িত্ববোধ খ. নির্লোভ মানসিকতা
গ. দরিদ্রের প্রতি করুণা ঘ. ঐক্যবদ্ধতা
৩৩। ‘না, তালা ভাঙ্গিসনে’ —এমন উক্তির কারণ কি?
i. শুভবোধের জাগরণ ii. সততা iii. সহানুভূতিপ্রবণতা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৪। টিনের বাক্স হাতে নিয়ে লেখক এবং বাদল কোথায় বসে পড়ল?
ক. তেঁতুলতলায় খ. আমতলায়
গ. জামতলায় ঘ. কাঁঠালতলায়
৩৫। ‘ইছামতী’ কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস খ. আত্মজীবনীমূলক গ. নাটক ঘ. গল্প
৩৬। গ্রামের ভাদুই কুমার কীসের মজুরি চাইতে এসেছে?
ক. কুয়ো কাটার খ. খাল কাটার
গ. পুকুর কাটার ঘ. চাল ছাওয়ার
৩৭। তৈলচিত্রের ভূত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ভারতী খ. বঙ্গদর্শন গ. মৌচাক ঘ. সাধনা
৩৮। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?
ক. ২৭ বছর খ. ৩০ বছর গ. ৩১ বছর ঘ. ৩২ বছর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা