বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

৩৯। ‘তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. রচনা
গ. নাটক ঘ. প্রবন্ধ।
৪০। পরাশর ডাক্তার ভূতকে বিশ্বাস করেন না। কারণ, তিনি ছিলেন—
ক. যুক্তিবাদী খ. ডাক্তার
গ. ভূত বিশেষজ্ঞ
ঘ. সমাজসেবক
৪১। নগেন তৈলচিত্রকে প্রেতাত্মা মনে করার কারণ—
ক. অন্ধকারে স্পর্শ
খ. আলোতে স্পর্শ
গ. জ্ঞানের অপ্রতুলতা
ঘ. প্রাচীন ধ্যানধারণা
৪২। ভয়ের বস্তুর প্রতি মানুষের কী কারণে আকর্ষণ হয়?
i. অজানা আশঙ্কা ii. কৌতূহল
iii. সহজাত প্রবৃত্তি
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৪৩। ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মূল বিষয় কী?
ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা
খ. সাহসিকতা প্রদর্শন
গ. ভালোবাসা ঘ. শ্রদ্ধা
৪৪। ‘দিনরাত কেবল এই কথাই ভাবি।’ এখানে ‘দিনরাত’ যে অর্থে ব্যবহূত হয়েছে—
ক. দিন ও রাত
খ. দিনের পর রাত
গ. রাতের পর দিন
ঘ. সব সময়
৪৫। নগেনকে ‘গর্দভ’ বলার কারণ কী?
ক. শিক্ষার অভাবে
খ. নির্বুদ্ধিতার জন্য
গ. অজ্ঞতায় ঘ. অজানায়।
৪৬। মাঝ রাত্রিতে পরাশর ডাক্তার অস্বস্তিতে ছিলেন কেন?
ক. ভূতের ভয়ের কারণে
খ. অজানাকে জানার কৌতূহলের কারণে
গ. মানসিক সমস্যার কারণে
ঘ. ডাক্তারিতে ভুল করার কারণে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৩৯. ক ৪০. ক ৪১. গ ৪২. খ ৪৩. ক ৪৪. ঘ ৪৫. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা