বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
৪৭। ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৪
গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
৪৮। বঙ্গবন্ধু সামরিক বাহিনী সংক্রান্ত কী প্রত্যাহার করার দাবি জানিয়েছিলেন?
ক. মার্শাল আর্ট
খ. মার্শাল ল
গ. মার্শাল জুডো
ঘ. মার্শাল ফিল্ম
৪৯। ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ভাষণ ছিল?
ক. ১২ খ. ১৩
গ. ১৮ ঘ. ৩০
৫০। ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কারাগার থেকে মুক্তি
খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি
গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি
৫১। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?
ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য
খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য
ঘ. খাদ্য, পানীয়ের জন্য
৫২। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন কেন?
ক. যুদ্ধ করতে
খ. শত্রুর মোকাবিলা করতে
গ. আন্দোলন করতে
ঘ. বিদ্রোহ করতে।
৫৩। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন?
ক. ভুল সিদ্ধান্তের জন্য
খ. জনগণের আন্দোলনের চাপে
গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে
ঘ. রাজনীতিবিদের বিক্ষোভের ফলে
৫৪। আরটিসির পূর্ণরূপ হলো—
ক. রাউন্ড টেবিল কর্নার
খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
গ. রাউন্ড টেবিল সেশন
ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৪৭. গ ৪৮. খ ৪৯. গ ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. খ ৫৪. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা