বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকশিকাঁথা
নকশিকাঁথা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
৬৭। বর্তমানে দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু—
ক. পাটশিল্প খ. কাঠশিল্প
গ. ঢাকাই মসলিন ঘ. ঢাকাই জামদানি।
৬৮। নকশিকাঁথায় জড়িয়ে আছে—
i. পরিবারের কাহিনি ii. মনের গভীর আবেগ
iii. হাসি-কান্নার গল্প
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

৬৯। এ দেশে একসময় গৃহনির্মাণের কাজে কেমন কাঠের ব্যবহার ছিল?
ক. সোজা খ. বাঁকা
গ. শুকনো ঘ. কারুকার্য ভূষিত
৭০। কামরুল হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কী সংগ্রহ করেন?
ক. লোকশিল্পের কারিগর
খ. লোকশিল্পের উপকরণ
গ. ডিজাইন ঘ. লোকশিল্পের ছবি
৭১। মমতাজউদদীন আহমদের পেশা ছিল—
ক. ওকালতি খ. অধ্যাপনা
গ. চিকিত্সা ঘ. ব্যবসা
৭২। নাটকের প্রথম সংলাপটি কার?
ক. হাসুর খ. কবিরাজের
গ. রহমতের ঘ. মোড়লের
৭৩। দ্বিতীয়বার রহমত লোককে কত টাকা দিতে চাইল?
ক. এক শ খ. দুই শ গ. তিন শ ঘ. পাঁচ শ
৭৪। ‘সুখী মানুষ’ নাটিকায় শেষ সংলাপটি কার সম্পর্কে?
ক. হাসুর খ. রহমতের
গ. কবিরাজের ঘ. মোড়লের
৭৫। ‘সুখী মানুষ’ গঠনগত দিক থেকে কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. নাটিকা গ. প্রবন্ধ ঘ. রচনা
৭৬। ‘তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব’—সংলাপটি কার?
ক. লোক খ. মোড়ল গ. হাসু মিয়া ঘ. রহমত
৭৭। আয়ুর্বেদ শাস্ত্রমতে যিনি চিকিত্সা করেন, তাঁকে বোঝাতে ‘সুখী মানুষ’ নাটিকায় ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. ব্যামো খ. ব্যারাম গ. কবিরাজ ঘ. মোড়ল
৭৮। ‘সুখী মানুষ’ নাটিকায় ব্যবহূত ভাষারীতি হচ্ছে—
ক. চলিত খ. সাধু গ. আঞ্চলিক ঘ. বিদেশি
৭৯। মমতাজউদদীন আহমদের খ্যাতি ও ব্যক্তিত্বের সঙ্গে নিচের কোনটি বেশি সম্পর্কযুক্ত?
ক. ঔপন্যাসিক খ. অধ্যাপক ও গল্পকার
গ. গল্পকার ও প্রাবন্ধিক
ঘ. নাট্যকার ও নাট্যাভিনেতা
৮০। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের যে স্বভাব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. অপুণ্যবান ii. পাপ iii. অত্যাচারী
নিচের কোনটি সঠিক?
ক. ii iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৮১। ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকটির লেখক কে?
ক. সেলিম আল দীন খ. মুনীর চৌধুরী
গ. মমতাজউদদীন আহমদ ঘ. সুকুমার সেন।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
৬৭. ঘ ৬৮. ঘ ৬৯. ঘ ৭০. খ ৭১. খ৭২. ক ৭৩. ঘ ৭৪. ক ৭৫. খ ৭৬. ঘ ৭৭. গ ৭৮. ক ৭৯. ঘ ৮০. খ ৮১. গ।