বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
শিল্পকলার নানা দিক
৮৫। শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি নয়?
ক. চিত্র খ. কয়লা গ. কলম ঘ. রং
৮৬। সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
ক. জ্ঞানতত্ত্ব খ. নন্দনতত্ত্ব
গ. শিল্পকলা ঘ. চিত্রকলা
৮৭। মানুষের মনকে তৃপ্ত করে কোনটি?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য
গ. কবিতা ঘ. সুন্দরবোধ
৮৮। মনোহরপুর গ্রামের সঙ্গে মুস্তাফা মনোয়ারের সম্পর্ক—
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. মাতৃসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
৮৯। ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
ক. পরিশীলিত খ. উজ্জীবিত
গ. উচ্ছ্বসিত ঘ. আনন্দিত
৯০। জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ ঘটে—
ক. পেশিশক্তির মাধ্যমে
খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
গ. শিল্পকলায় ঘ. বিছানাপত্রে
৯১। সুন্দরের এক রূপের নাম স্বাধীনতা আর অন্য রূপ হলো—
ক. পরাধীনতা খ. শৃঙ্খলা
গ. যা খুশি তাই করা ঘ. একগুঁয়েমি
৯২। মানুষের মন প্রয়োজন মেটাতেই তৃপ্ত থাকে না, পাশাপাশি—
ক. আশা করে সুন্দরকে
খ. আশা করে বিলাসিতাকে
গ. আশা করে কৃত্রিমতাকে
ঘ. আশা করে স্বপ্নকে
৯৩। চিত্রকলার মাধ্যম—
i. কালি-কলম ii. জল রং
iii. প্যাস্টেল রং
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৯৪। মানুষ সুন্দরকে নতুন করে সৃষ্টি করে কেন?
ক. প্রকৃতির বিচিত্র দৃশ্যাবলি দেখে
খ. প্রকৃতি জগতে সুন্দরের নানামুখী প্রকাশ দেখে
গ. পৃথিবীর নানা রূপ দেখে
ঘ. নিজের তাগিদ থেকে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৮৫. ক ৮৬. খ ৮৭. ঘ ৮৮. ক ৮৯. ক ৯০. খ ৯১. গ ৯২. ক ৯৩. ঘ ৯৪. খ।