বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

মংড়ুর পথে
৯৬। বিপ্রদাশ বড়ুয়ার জন্ম কত সালে?
ক. ১৯৪০ খ. ১৯৪১
গ. ১৯৪২ ঘ. ১৯৪৩
৯৭। ফুঙ্গি শব্দের অর্থ কী?
ক. বৌদ্ধ পুরোহিত
খ. হিন্দু সন্ন্যাসী
গ. খ্রিষ্টান পুরোহিত
ঘ. পোশাকবিশেষ
৯৮। ‘লাক্ষা’ শব্দের অর্থ কী?
ক. লাল বৃক্ষনির্যাস
খ. সংখ্যাবিশেষ
গ. একটি দ্বীপ
ঘ. মৌমাছি
৯৯। ‘মংডু শহর মিয়ানমারের কোন সীমান্তে?
ক. পূর্ব খ. পশ্চিম
গ. উত্তর ঘ. দক্ষিণ
১০০। একসময় মংডু ছিল একটি স্বাধীন দেশের অংশ। সেই দেশটির নাম হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. মিয়ানমার খ. নেপাল
গ. আরাকান ঘ. ভুটান
১০১। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?
ক. নারীরা স্বাধীন
খ. নারীরা পরাধীন
গ. নারীরা পরনির্ভরশীল ঘ. নারীরা অনেকটা স্বাধীন
১০২। সাধারণ বর্মি রেস্তোরাঁর বৈশিষ্ট্য—
i. নিচু টেবিল ও টুল থাকে
ii. উঁচু টেবিল ও টুল থাকে
iii. মাঝারি টেবিল ও টুল থাকে
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১০৩। ‘মংডুর পথে’ রচনাটি পাঠ করে শিক্ষার্থী জানবে—
ক. অর্থনীতি সম্পর্কে
খ. মিয়ানমারের জীবনযাত্রা সম্পর্কে
গ. মিয়ানমার সম্পর্কে
ঘ. মিয়ানমারের রাজা সম্পর্কে
১০৪। বিপ্রদাশ বড়ুয়া অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন—
ক. উপন্যাসের জর্য
খ. নাটকের জন্য
গ. ছোটগল্পের জন্য
ঘ. শিশুসাহিত্যের জন্য
১০৫। লেখক বিপ্রদাশ বড়ুয়া ‘মংডুর পথে’ প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন মানুষের কোন বিষয়টিকে?
ক. সহজাত জীবনযাপন
খ. ভ্রমণপিপাসা
গ. জীবনের অভিজ্ঞতা
ঘ. দুর্দশার বাস্তব চিত্র।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
৯৬. ক ৯৭. ক ৯৮. ক ৯৯. খ ১০০. গ ১০১. গ ১০২. ক ১০৩. ঘ ১০৪. ঘ ১০৫. ক।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা