বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

বাংলা ভাষার জন্মকথা
১১৬। হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬
গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮
১১৭। হুমায়ুন আজাদের জন্মস্থান কোন জেলায়?
ক. বরিশাল খ. চুয়াডাঙ্গা
গ. মুন্সিগঞ্জ ঘ. ঝিনাইদহ
১১৮। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. বৈদিক খ. সংস্কৃত
গ. মাগধী ঘ. অপভ্রংশ
১১৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কতো নদী সরোবর
খ. লালনীল দীপাবলি
গ. অলৌকিক ইস্টিমার
ঘ. জ্বলো চিতাবাঘ
১২০। প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রথম স্তরটির নাম কী?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. বৈদিক ঘ. অপভ্রংশ
১২১। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?
ক. বিকৃত খ. উন্নত
গ. বিলীন ঘ. পরিমার্জিত
১২২। মানুষের মুখে মুখে ভাষার কী বদলে যায়?
ক. ছন্দ খ. অলংকার
গ. চিত্র ঘ. ধ্বনি
১২৩। ঋগেবদের মন্ত্রগুলোকে মুখস্থ করা হতো কেন?
ক. মনে রাখতে
খ. পবিত্র মন্ত্র বলে
গ. পূজা করতে
ঘ. কবিতা লিখতে
১২৪। ‘শে¬াক’ বলতে বোঝায়—
ক. বাংলা ভাষায় রচিত কবিতা
খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. প্রাচ্য ভাষায় রচিত কবিতা
ঘ. মৈথিলি ভাষায় রচিত কবিতা
১২৫। ‘প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম’—এ প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে—
i. এটি দৈনন্দিন জীবনের ভাষা
ii. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা
iii. এটি উচ্চ শ্রেণির ভাষা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১২৬। ‘ভাষার ধর্মই বদলে যাওয়া’—এর মাঝে ফুটে উঠেছে ভাষার—
ক. পরিবর্তনশীলতা খ. স্থিরতা
গ. চঞ্চলতা ঘ. স্থবিরতা।
সঠিক উত্তর
বাংলা ভাষার জন্মকথা
১১৬. গ ১১৭. গ ১১৮. ঘ
১১৯. ক ১২০. গ ১২১. ক ১২২. ঘ ১২৩. খ ১২৪. খ ১২৫. গ ১২৬ ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা