বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আমার সন্তান

.
.

১। কার বাক্যে মাতা হাসিয়া অন্তরে। রাখিল দুখানি পদ সেঁউতী উপরে?
ক. পাটুনীর খ. অন্নপূর্ণার গ. সহযাত্রীর ঘ. প্রতিবেশীর
২। ‘বরদান’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অভীষ্ট পূর্ণ করে এমন খ. প্রার্থনীয় জিনিস লাভ
গ. দেবতার অনুগৃহীত ব্যক্তি ঘ. দেবতার অভিশপ্ত ব্যক্তি
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
ঈদের ছুটিতে রতন মায়ের সঙ্গে লঞ্চে চড়ে বরিশাল যাচ্ছিলেন। হঠাত্ লঞ্চে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। লঞ্চের পাশ দিয়ে যাওয়া নৌকায় একজনকে দেওয়া সম্ভব জেনে রতনকে তার মা বাঁচালেন কিন্তু নিজের জীবন রক্ষা করতে পারলেন না।
৩। উদ্দীপকের রতনের মায়ের সঙ্গে ‘আমার সন্তান’ কবিতায় যার সাদৃশ্য রয়েছে—
ক. অন্নপূর্ণা খ. হরিহোড় গ. ভবানন্দ ঘ. পাটুনী
৪। এ রূপ সাদৃশ্যের কারণ হলো—
i. সন্তান বাত্সল্য ii. ঈশ্বরতুষ্টি iii. আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫। ভারতচন্দ্র রায়গুণাকর-এর জন্ম কত সালে?
ক. ১৭১২ সালে খ. ১৭২০ সালে
গ. ১৮১২ সালে ঘ. ১৮২০ সালে
৬। ভারতচন্দ্রের জন্ম কোন গ্রামে?
ক. ভূরশুট খ. পেঁড়ো গ. গাঙ্গিনী ঘ. পায়রাবন্দ
৭। ভারতচন্দ্র কত বছর বয়সের মধ্যে ফারসি ও সংস্কৃত ভাষায় ব্যুত্পত্তি লাভ করেছিলেন।
ক. কুড়ি বছর খ. বাইশ বছর
গ. চব্বিশ বছর ঘ. ছাব্বিশ বছর
৮। ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
ক. আদিত্য রায় খ. প্রতাপ রায়
গ. রাজা কৃষ্ণচন্দ্র রায় ঘ. রাজা মানসিংহ
৯। নবদ্বীপের রাজার নাম কী?
ক. রাজা কৃষ্ণচন্দ্র রায় খ. রাজা মানিকচন্দ্র
গ. রাজা রামমোহন রায় ঘ. রাজা হবুচন্দ্র
১০। ভারতচন্দ্র কোন শতাব্দীর কবি?
ক. ষোড়শ খ. সপ্তদশ শতাব্দীর
গ. অষ্টাদশ শতাব্দীর ঘ. ঊনবিংশ শতাব্দীর
১১। ভারতচন্দ্র কোন যুগের নাম?
ক. প্রাচীন খ. মধ্য গ. আধুনিক ঘ. উত্তরাধুনিক
১২। ‘অন্নদামঙ্গল’ কাব্যের কবি কে?
ক. ভারতচন্দ্র খ. নবীনচন্দ্র গ. হেমচন্দ্র ঘ. সঞ্জীবচন্দ্র
১৩। ‘অন্নদামঙ্গল’ কোন যুগে রচিত?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ
গ. আধুনিক যুগ ঘ. বর্তমান যুগ
১৪। মঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি কে?
ক. ঈশ্বর গুপ্ত খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবদুল হাকিম ঘ. ভারতচন্দ্র রায়গুণাকার
১৫। ‘সত্যপীরের পাঁচালী’ কার লেখা?
ক. ভারতচন্দ্র খ. আব্দুল হাকিম
গ. শামসুর রাহমান ঘ. নির্মলেন্দু গুণ
১৬। ‘রসমঞ্জরী’, ‘নাগাষ্টক’ ও ‘গঙ্গাষ্টক’ কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. ভারতচন্দ্র রায়গুণাকার
১৭। ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু হয় কত সালে?
ক. ১৭৬০ সালে খ. ১৭৯৮ সালে
গ. ১৮৬০ সালে ঘ. ১৮৬৫ সালে
১৮। ‘আমার সন্তান’ কবিতায় ছদ্মবেশধারী বধূটি আসলে কে?
ক. দেবী অন্নপূর্ণা খ. ঈশ্বরী পাটুনী
গ. ভবানন্দের স্ত্রী ঘ. হরিহোড়ের স্ত্রী
১৯। অন্নপূর্ণার পদস্পর্শে নৌকার বিশেষ স্থান কী হয়?
ক. সোনা হয় খ. রুপা হয় গ. তামা হয় ঘ. পিতল হয়
২০। ‘এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়’—এখানে দেবতা কে?
ক. কবি খ. ঈশ্বরী পাটুনী গ. অন্নপূর্ণা দেবী ঘ. ভারতচন্দ্র
২১। দেবী পা রাখার ফলে ‘সেঁউতী’ কিসে পরিণত হলো?
ক. সোনায় খ. রুপায় গ. পিতলে ঘ. কাসায়
২২। স্বামীর নাম কে ধরে না?
ক. নারী খ. ঈশ্বরী গ. পাটুনী ঘ. দেবী
২৩। ‘আমার সন্তান’ কবিতায় কোন তীরের কথা উল্লে¬খ আছে?
ক. ঝিলম খ. সিন্ধু গ. গাঙ্গিনী ঘ. কালিন্দি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আমার সন্তান
১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক২৩. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা