বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আমার সন্তান

২৪। অন্নপূর্ণার পূজা কোন মাসে?
ক. আষাঢ় খ. চৈত্র গ. কার্তিক ঘ. আশ্বিন
২৫। খেয়াঘাটের মাঝি ‘আমার সন্তান’ কবিতায় কী নামে পরিচিত?
ক. দেবী খ. পাটুনী গ. অন্নপূর্ণা ঘ. মাতা
২৬। দেবী এত দিন কার নিবাসে ছিল?
ক. ভবানন্দ খ. হরিহোড় গ. মানসিংহ ঘ. চাটুয্যে
২৭। দেবী অন্নপূর্ণা কী কারণে অন্যের নিবাস ছেড়েছিল
ক. মায়ার অভাবে খ. কন্দলের ত্রাসে
গ. স্তুতি কামনায় ঘ. ভর্ত্সনায়
২৮। অন্নপূর্ণার প্রকাশ কোথায়?
ক. কাশীতে খ. গয়াতে গ. মৃগতে ঘ. কাশ্মীরে
২৯। চৈত্র মাসের কোন তিথিতে অন্নপূর্ণার পূজা হয়?
ক. ৬ষ্ঠী খ. ৭মী গ. ৮মী ঘ. ৯মী
৩০। অন্নপূর্ণা কীসের ওপর পা রেখেছিলেন?
ক. নৌকার ওপর খ. কাঠের ওপর
গ. সেউতির ওপর ঘ. ভূমির ওপর
৩১। পূর্বমুখে সুখে গজগমনে কে চলল?
ক. অন্নপূর্ণা খ. পাটুনী গ. ভবানন্দ ঘ. হরিহোড়
৩২। পাটুনী তরী তাড়াতাড়ি ভেড়ালেন কেন?
ক. স্ত্রীকণ্ঠ শুনে খ. দেবী দুর্গাকে দেখে
গ. অন্নপূর্ণাকে দেখে ঘ. ঈশ্বরীকে দেখে
৩৩। সেঁউতী সোনায় পরিণত হওয়ার কারণ কী?
ক. পা রাখার জন্য খ. দেবীর মন্ত্রে
গ. অলৌকিক ক্ষমতা ঘ. পাটুনীর আশীর্বাদ
৩৪। ‘ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়।’—এখানে ‘তুমি’ কে?
ক. ঈশ্বরী খ. হরিহোড় গ. পাটুনী ঘ. মজুন্দার পত্নী
৩৫। দেবীকে ঘাট পার না করে দেবার ভাবনায় পাটুনীর মনে কী ধরনের ভয় কাজ করছিল?
ক. বিপদে পড়ার ভয় খ. অপমানের ভয়
গ. মৃত্যুর ভয় ঘ. নৌকা ডোবার ভয়
৩৬। ‘ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী’— এখানে ‘ঈশ্বরীর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. অন্নপূর্ণা খ. পাটুনী গ. দেবী লক্ষ্মী ঘ. দেবী সরস্বতী
৩৭। দেবী অন্নপূর্ণা যে ছদ্মবেশে নদী পার হতে আসেন—
i. সেবিকা ii. গৃহবধূ iii. মহারানি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৮। ‘পরিচয় না দিলে করিতে নারি পার।’—এখানে কী পার করার কথা বলা হয়েছে?
ক. নদী খ. সড়ক গ. ব্রিজ ঘ. পর্বত
৩৯। নারী তার স্বামীর নাম মুখে আনতে না পারার কারণ—
i. পতিভক্তি ii. সামাজিক প্রথা iii. আত্মসচেতনতার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৪০। ‘আমার সন্তান’ কবিতায় বাঙালি পিতার যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো—
i. নিঃস্বার্থ ii. অসীম আত্মত্যাগ
iii. নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও:
‘সোনার হরফে লেখা’ গল্পের বড় মিয়া নামক ব্যক্তি বন্যার্তদের সাহায্য করতে গিয়ে ডুবে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করে নিজের জীবন বিসর্জন দেন।
৪১। উদ্দীপকের বড়মিয়ার সঙ্গে ‘আমার সন্তান’ কবিতার কোন চরিত্রের মিল আছে?
ক. অন্নপূর্ণা খ. পাটুনী গ. হরিহোড় ঘ. ভবানন্দ।
কপোতাক্ষ নদ
১। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক. চতুর্দশপদী কবিতা খ. অমিত্রাক্ষর ছন্দ
গ. একেই কি বলে সভ্যতা ঘ. মেঘনাদবধ কাব্য
২। ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক. ফ্রান্সে খ. ইংল্যান্ডে গ. ইতালিতে ঘ. আমেরিকাতে
৩। মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. যশোর খ. খুলনা গ. মাগুরা ঘ. কুষ্টিয়া
৪। ‘দুগ্ধ স্রোতোরূপী’ কাকে বলা হয়েছে?
ক. বঙ্গদেশকে খ. কপোতাক্ষকে
গ. বঙ্গজনকে ঘ. সাগরদাঁড়িকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আমার সন্তান
২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ঘ ৪১. খ।
কপোতাক্ষ নদ
১. ঘ ২. ক ৩. ক ৪. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা