বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

কপোতাক্ষ নদ
৫। কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?
ক. নিশার স্বপন খ. মায়া-মন্ত্রধ্বনি
গ. স্নেহের তৃষ্ণা ঘ. কপোতাক্ষের কলকল
৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সঙ্গে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?
ক. তব কলকলে খ. কার জলে গ. স্বপনে ঘ. ছলনে
৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকের মূল বক্তব্য কোনটি?
ক. ভ্রান্ত আবেগ খ. নদীর প্রতি মমতা
গ. দেশপ্রেম ঘ. স্মৃতিকাতরতা
৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?
ক. কপোতাক্ষকে খ. সাগরদাঁড়িকে
গ. বাংলাদেশকে ঘ. বাঙালিদেরকে
৯। ‘আর কি হে হবে দেখা’—‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?
ক. কপোতাক্ষ নদ খ. জন্মভূমি
গ. আত্মীয়-পরিজন ঘ. বন্ধু-বান্ধব
১০। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে, কাকে বারিরূপ কর দেয়?
ক. সাগর নদীকে খ. নদী সাগরকে
গ. প্রজা রাজাকে ঘ. খাল নদীকে
১১। ‘বঙ্গজ জন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. বঙ্গদেশে জন্মগ্রহণকারী জনগণ
খ. কবির গ্রামের সব লোকজন
গ. কপোতাক্ষ নদ তীরবর্তী জনগোষ্ঠী
ঘ. প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী
১২। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’—কবি কার কথা ভাবেন?
ক. কপোতাক্ষ নদ খ. মাতৃভূমি
গ. সাগরদাঁড়ি ঘ. বঙ্গজ জন
১৩। ‘দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে’—কথটির অর্থ কী?
ক. কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের মতো মনে করা
খ. জন্মভূমির নদকে কপোতাক্ষের মতো মনে করা
গ. নিজ গ্রামের নদীর কলকল ধ্বনি কপোতাক্ষের মতো
ঘ. কোনো নদ-নদীর জলই কপোতাক্ষের মতো নয়
১৪। কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কেমন?
ক. ভ্রান্তির ছলনা খ. নিশার স্বপন
গ. বঙ্গের সংগীত ঘ. মায়া মন্ত্রধ্বনি
১৫। ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’—এ চিত্রকল্পে ফুটে উঠেছে—
ক. ভ্রান্তির বিলাস খ. স্মৃতি রোমন্থন
গ. আত্মসম্বিত্ ঘ. চৈতন্য-উদয়
১৬। ‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’— এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
ক. ভয় খ. সংশয় গ. বেদনা ঘ. মোহ
১৭। কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
ক. জীবন সংগীত খ. কপোতাক্ষ নদ
গ. আমার সন্তান ঘ. ছায়াবাজি
১৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী রকম দেশপ্রেম ফুটে উঠেছে?
ক. অপ্রতুল খ. অত্যুজ্জ্বল গ. অপ্রকট ঘ. উচ্ছ্বসিত
১৯। ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ কবি কার নাম নিচ্ছেন?
ক. জন্মভূমির নদীর খ. জন্মভূমি বাংলার
গ. সাগরদাঁড়ি গাঁয়ের ঘ. বঙ্গোপসাগরের
২০। কবি কপোতাক্ষ নদের কছে কী মিনতি করেছেন?
ক. তাঁকে মনে রাখতে খ. তাঁকে ক্ষমা করতে
গ. তাঁকে আশীর্বাদ করতে
ঘ. তাঁকে ভুল না বুঝতে
২১। কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?
ক. হতাশা খ. গভীর অনুরাগ
গ. তীব্র অভিমান ঘ. হাহাকার
২২। কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?
ক. সংশয় খ. বিরক্তি গ. পুলক ঘ. বেদনা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কপোতাক্ষ নদ
৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ১৯. ক ২০. ক ২১. খ ২২. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা